Wednesday, May 6, 2026

বসন্ত এসে গেছে, আবির কারখানায় তুঙ্গে প্রস্তুতি

Date:

Share post:

আকাশে বাতাসে এখন বসন্তের ছোঁয়া। মৃদু শীতল বাতাস জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। আর তাই বসন্ত উৎসবে মেতে ওঠার জন্য প্রস্তুত হচ্ছে আমবাঙালি।

হাতে আর মাত্র সাত দিন। তারপরেই দোল উৎসব। দোলকে কেন্দ্র করে কর্মযজ্ঞ চলছে উত্তরবঙ্গে। শিলিগুড়ির অদূরে জ্যোতিনগরে আবির তৈরির কাজ চলছে। নাওয়া-খাওয়া ছেড়ে আবির বানাতে ব্যস্ত আবর কারখানার কর্মীরা। কারণ তাঁদের তৈরি এই আবির উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সহ বাইরের রাজ্যেও যায়। কর্মীরাই জানাচ্ছেন এখানে কোনও কেমিক্যাল মিশিয়ে আবির বানানো হয়না। পুরোটাই হার্বাল আবির। তাই এই আবির দিয়ে দোল খেললে কোনও ক্ষতি নেই। প্রতিবছরই এই আবির বানান তাঁরা। শেষ বেলার প্রস্তুতি তুঙ্গে আবির কারখানায়। তাঁদের ফুরসত নেই কথা বলারও। এখন শুধু রঙের উৎসব আসার অপেক্ষা।

আরও পড়ুন-বিরোধীদলের অভিযোগকে গুরুত্ব দিতে নয়া পদক্ষেপ রাজ্য নির্বাচন কমিশনের

Related articles

পঁচিশে বৈশাখ বিগ্রেডে শপথ, মোদি-শাহসহ থাকবেন ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী: নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শমীকের

সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে এবার সরকার গঠন করবে বিজেপি (BJP)। এখন প্রশ্ন কবে, কোথায়, কখন শপথগ্রহণ? মুখ্যমন্ত্রীই বা...

ইডির দফতরে হাজিরা দিলেন না সুজিত ও রথীন

পুরনিয়োগ মামলায় ইডি-র (ED) তলবে হাজির হলেন না রাজ্যের দুই হেভিওয়েট নেতা তথা বিদায়ী মন্ত্রী সুজিত বসু (Sujit...

সরকার বদলে সুমনের ডিগবাজি “আমি তৃণমূলপন্থী নই”, ‘এবার উনি বিজেপি হবেন’, তোপ তসলিমার

বাংলার শাসন ক্ষমতার পরিবর্তন হতেই ভোলবদল কবীর সুমনের (Kabir Suman)। দীর্ঘ সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ থাকা...

নাম জড়াল ডোপিং বিতর্কে, প্রত্যাবর্তনের আগে নির্বাসিত হবেন ভিনেশ?

বিতর্ক যে পিছু ছাড়ছে না ভিনেশ ফোগাটের(Vinesh Phogat)। প্রত্য়াবর্তনের আগেই নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন মহিলা এই কুস্তিগীর। ডোপিং...