Wednesday, May 6, 2026

বিমানে মিলবে ইন্টারনেট পরিষেবা, জেনে নিন কীভাবে

Date:

Share post:

এবার বিমানে যাতায়াত করার সময় যাত্রীরা ব্যবহার করতে পারবেন ইন্টারনেট। ওয়াইফাই-এর মাধ্যমে চালু রাখা যাবে ফোনের ইন্টারনেট পরিষেবা। এমনটাই জানাল সিভিল অ্যাভিয়েশন মন্ত্রক।

সিভিল অ্যাভিয়েশন মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিমানে কোনও যাত্রী তাঁর ল্যাপটপ, স্মার্টফোন, স্মার্ট ওয়াচে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। ফোন ফ্লাইট মোডে বা এরোপ্লেন মোডে থাকলেও ইন্টারনেট ব্যবহার করা যাবে।

তবে সংশ্লিষ্ট বিমানের জেনারেল ডিরেক্টর অনুমতি দিলে যাত্রীরা ইন্টারনেট পরিষেবা পাবেন। বিমানের সমস্ত দরজা বন্ধ হয়ে গেলে তবেই চালু হবে ইন্টারনেট পরিষেবা। ২০১৮ সালেই ভারতীয় টেলিকম রেগুলেটর এমসিএ-এর মাধ্যমে বিমানে ইন্টারনেট পরিষেবা চালু করার অনুমতি দিয়েছিল।

আরও পড়ুন-দিল্লি-হিংসার পর আজ প্রধানমন্ত্রী-কেজরিওয়াল বৈঠক

Related articles

ইডির দফতরে হাজিরা দিলেন না সুজিত ও রথীন

পুরনিয়োগ মামলায় ইডি-র (ED) তলবে হাজির হলেন না রাজ্যের দুই হেভিওয়েট নেতা তথা বিদায়ী মন্ত্রী সুজিত বসু (Sujit...

সরকার বদলে সুমনের ডিগবাজি “আমি তৃণমূলপন্থী নই”, ‘এবার উনি বিজেপি হবেন’, তোপ তসলিমার

বাংলার শাসন ক্ষমতার পরিবর্তন হতেই ভোলবদল কবীর সুমনের (Kabir Suman)। দীর্ঘ সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ থাকা...

নাম জড়াল ডোপিং বিতর্কে, প্রত্যাবর্তনের আগে নির্বাসিত হবেন ভিনেশ?

বিতর্ক যে পিছু ছাড়ছে না ভিনেশ ফোগাটের(Vinesh Phogat)। প্রত্য়াবর্তনের আগেই নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন মহিলা এই কুস্তিগীর। ডোপিং...

দেশজুড়ে দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট SBI-এর! পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা

১৬ দফা দাবিতে আগামী ২৫ ও ২৬ মে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিলেন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)-র কর্মীরা।...