Thursday, May 7, 2026

করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

Date:

Share post:

দিল্লিতে এক ব্যক্তি করোনা ভাইরাস আক্রান্ত হওয়ায় নয়ডার দুটি স্কুল বন্ধ রাখারা সিদ্ধান্ত নিল প্রশাসন । ইতিমধ্যেই ৪০ জন ছাত্র-ছাত্রীকে আইসোলেশনে পাঠানো হয়েছে৷ যার নিট ফল, ভারতেও ঢুকে পড়ল করোনা৷ এই পরিস্থিতিতে আতঙ্কিত না-হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
ট্যুইটারে মোদি লিখেছেন, ‘করোনা ভাইরাস মোকাবিলার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে৷ বিভিন্ন মন্ত্রক ও ভারতেও ঢুকে পড়ল করোনা! ভাইরাস রুখতে ট্যুইটারে মোদির পরামর্শ,
দিল্লিতে এক ব্যক্তি করোনা ভাইরাস আক্রান্ত হওয়ায় নয়ডার দুটি স্কুল বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই ।
ট্যুইটারে মোদি লিখেছেন, ‘করোনা ভাইরাস মোকাবিলার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে৷ বিভিন্ন মন্ত্রক ও রাজ্যগুলি একসঙ্গে কাজ করবে৷ ভারতে যাঁরাই ঢুকবেন, তাঁদের প্রতিটি বিমানবন্দরে স্ক্রিনিং করা হবে৷’
করোনা ঠেকাতে মোদির পরামর্শ, ভালো করে হাত ধুতে হবে৷  চোখে, নাকে ও মুখে হাত দেওয়া ঠিক হবে না৷ সামাজিক ভিড় থেকে দূরত্ব বজায় রাখুন৷
করোনা আতঙ্কে নয়ডার দুটি স্কুল বাতিল করা হয়েছে স্কুলের পরীক্ষাও। নয়ডার ওই স্কুলের ছাত্রছাত্রীরা মিলে একটি জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিল কয়েক দিন আগে। সেই পার্টিতে উপস্থিত ছিলেন এক করোনায় আক্রান্ত ব্যক্তিও। উপস্থিত ছিল পাঁচটি পরিবার-সহ ২৫ জন স্কুলের বন্ধুবান্ধবরা।
করোনা আক্রান্ত ব্যক্তিকে আপাতত হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল। স্কুলের সব পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে দেওয়া হলেও, দুই পড়ুয়াকে কোয়ারানটাইন্ড করা হয়েছে। তবে স্বাস্থ্য দফতরের দাবি, করোনা নিয়ে সচেতনতা বাড়াতে এগিয়ে আসতে হবে সব স্কুলকেই।

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...