Thursday, June 11, 2026

পাখির চোখ পুরসভা নির্বাচন, দিল্লিতে মোদির মুখোমুখি দিলীপ

Date:

Share post:

দোরগোড়ায় পুরসভা নির্বাচন। তার আগে রাজ্যের পরিস্থিতি ও দলের সাংগঠনিক বিন্যাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার, দিল্লির বৈঠকে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি জানান মেদিনীপুরের সাংসদ। পাশাপাশি, পুরসভা নির্বাচনে দলের প্রস্তুতি সম্পর্কেও দিলীপ ঘোষের কাছে থেকে জানতে চান প্রধানমন্ত্রী। প্রায় ঘণ্টাখানেক বৈঠকের পরে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান দিলীপ।

তিনি বলেন, রাজ্যের বিষয়ে বিস্তারিত রিপোর্ট নিতে বিভিন্ন বিজেপির নেতা, বিধায়ক ও সাংসদের সঙ্গে আলাদা আলাদা ভাবে বৈঠক করছেন প্রধানমন্ত্রী। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ একাধিক বিষয় এদিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। দিলীপ ঘোষের অভিযোগ, পুরসভা নির্বাচনের আগে বাংলায় ভয়ের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। বিজেপি নেতা-কর্মীদের উপর আক্রমণ বাড়ছে। এই বিষয়ে তিনি নরেন্দ্র মোদিকে বিস্তারিত রিপোর্ট দিয়েছেন বলেও জানান বিজেপির রাজ্য সভাপতি।
দুদিন ধরেই রাজ্যের বিধায়ক, সাংসদদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁদের কাছ থেকে এলাকার তথা রাজ্যের সম্পর্কে বিস্তারিত রিপোর্ট নিচ্ছেন তিনি। রাজনৈতিক মহলের মতে পুরসভা নির্বাচনকে সেমিফাইনাল ধরেই বাংলায় এগোতে চাইছে বিজেপি। কারণ, এরপরই ফাইনাল অর্থাৎ বিধানসভা নির্বাচন। রাজ্যে পায়ের তলায় জমি শক্ত করতে এখন থেকেই ঘুঁটি সাজাচ্ছে গেরুয়া শিবির।

Related articles

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...