Wednesday, June 24, 2026

এবার কুকুরের শরীরেও করোনার অস্তিত্ব! কপালে ভাঁজ হংকংয়ের বিশেষজ্ঞদের

Date:

Share post:

প্রায় প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এবার এই ভাইরাস নিয়ে সামনে এল এক অদ্ভুত তথ্য।
এক প্রাণী স্বাস্থ্য বিশেষজ্ঞ জানিয়েছেন, হংকংয়ের করোনাভাইরাস আক্রান্ত এক রোগীর থেকে তাঁর পোষা কুকুরটিও এই ভাইরাসের শিকার হয়েছে। যদিও তারা আগেই এই বিষয়টি সতর্ক করে দিয়েছিল। মানুষ থেকে কোনও প্রানীতে এই ভাইরাস আক্রমণের ঘটনা এই প্রথম। হংকংয়ের কৃষি, মৎস্য ও সংরক্ষণ বিভাগ জানিয়েছে, কুকুরটির শরীর যথেষ্ট দুর্বল। যার ফলে ভাইরাস আক্রমণের শঙ্কা আরও জোরালো করে তুলছে। নাক এবং মুখের মাধ্যমে এই ভাইরাস কুকুরটির শরীরে ঢুকেছে।
কুকুরটিকে পর্যবেক্ষণের জন্য আইসলেশন বিভাগে রাখা হয়েছে এবং বারবার তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
দফতরের তরফ থেকে আরও জানানো হয়েছে, কুকুরটিকে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরে আবারও পরীক্ষা করা হবে। ফলাফল নেগেটিভ হলেই কুকুরকে মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। একই সঙ্গে কুকুরের দেহে সংক্রমণের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। এখনও পর্যন্ত অন্য কোনও গৃহপালিতের দেহে সংক্রমণের খবর পাওয়া যায়নি।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...