Sunday, June 7, 2026

মালদহে আদিবাসী গণবিবাহে ধামসা-মাদলের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

পূর্বসূচি মেনেই মালদহে আদিবাসী গণবিবাহে উপস্থিত মুখ্যমন্ত্রী। সরকারের ‘রূপশ্রী’ প্রকল্পের আওতায় গণবিবাহের আয়োজন করা হয় মালদহে। ৩০০ কন্যার বিয়ে হয় এদিন। গণবিবাহ অনুষ্ঠানে পাত্র-পাত্রীর হাতে উপহার তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে হাতে বোনা চাদর দিয়ে বরণ করে নেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ।

এরপর উপস্থিত জনতার দাবি মেনে ধামসা-মাদলের তালে আদিবাসী নৃত্যশিল্পীদের সঙ্গে পা মেলান মমতা বন্দ্যোপাধ্যায়। সবসময়ই লোকশিল্পীদের প্রসারে উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী। তাঁর অনুষ্ঠানে ধামসা-মাদল নিয়ে উপস্থিত থাকেন শিল্পীরা। এদিনে সেই তালেই পা মেলান খোদ মুখ্যমন্ত্রী।

মাসখানেক আগে মালদায় বিশ্ব হিন্দু পরিষদের আদিবাসীদের বিয়ে দিয়ে ধর্মান্তকরণ করছে বলে অভিযোগ ওঠে। এবার রূপশ্রী প্রকল্পের আওতায় গণবিবাহের আয়োজন করে শাসকদল।

দেখুন ভিডিও…

আরও পড়ুন-বিড়ির আগুনে জ্বলেছে জলদাপাড়া!

Related articles

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...