Thursday, May 14, 2026

আচমকা বহরমপুর স্টেডিয়ামে নামল মুখ্যমন্ত্রীর কপ্টার, কারণ কী?

Date:

Share post:

মালদহ থেকে কলকাতা ফেরার পথে আচমকা অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের। না, কোনও বিপর্যয় নয়। বৃহস্পতিবার দুপুরে বহরমপুর স্টেডিয়ামে খোলা আকাশের নীচেই প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক সারেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেখানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের ডিআইজি শ্রী মুকেশ, মুর্শিদাবাদের পুলিস সুপার অজিত সিং যাদব, জঙ্গিপুরের পুলিস সুপার ওয়াই রঘুবংশী এবং মুর্শিদাবাদের জেলাশাসক জগদীশ প্রসাদ মিনার সহ অন্যান্য জেলার আধিকারিকরা। মাত্র ১০মিনিটের প্রশাসনিক বৈঠক সেরেই কলকাতার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। তবে কী নিয়ে আধিকারিকদের নিয়ে তাঁর আলোচনা হয়েছে, তা জানা যায়নি।

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...