Wednesday, June 3, 2026

এপ্রিলে ভোট, অথচ ইভিএম না ব্যালট, তা এখনও ঠিক করেনি কমিশন

Date:

Share post:

রাজ্যের ১১১টি পুরসভার ভোট দোরগড়ায়৷ রাজনৈতিক দলগুলি ঘর গোছাতে ব্যস্ত৷ অথচ রাজ্য নির্বাচন কমিশন এখনও সিদ্ধান্ত নিতে পারেনি পুরভোট ইভিএম না ব্যালটে হবে৷ বুধবার ১৮ জেলার জেলাশাসকদের সঙ্গে পুরভোটের প্রস্তুতি নিয়ে বৈঠক করেন নির্বাচন কমিশনার সৌরভ দাস। কিছুদিন আগে ৩ জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গেও কমিশনের বৈঠক হয়ে গিয়েছে৷ কমিশন সূত্রের খবর, পুরসভা ভোটের দিন আগামী ১০-১১ এপ্রিল ঘোষণা হতে পারে৷ কিন্তু কমিশন এখনও ধন্দে ভোটগ্রহন করা হবে কোন মাধ্যমে, ইভিএমে না’কি ব্যালটে? তবে পুরভোট নিয়ে প্রস্তুতি সম্পূর্ণ করতে জেলাশাসকদের নির্দেশও দিয়েছে কমিশন।

সূত্রের খবর, এখনও ভোটগ্রহন করার মাধ্যম নিয়ে সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় রয়েছে কমিশন। ইভিএমে ভোট করতে হলেও প্রস্তুতির প্রয়োজন রয়েছে। কমিশনের অভিজ্ঞ অফিসাররা মনে করছেন, এপ্রিলে নির্বাচন হলে ইভিএম অথবা ব্যালট প্রক্রিয়া ঠিক করতে যথেষ্ট সময় পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। এই সিদ্ধান্ত নিতে আরও দেরি হলে এপ্রিলে পুরভোট করা খুবই কঠিন হবে ৷

আরও পড়ুন-আচমকা বহরমপুর স্টেডিয়ামে নামল মুখ্যমন্ত্রীর কপ্টার, কারণ কী?

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...