Wednesday, May 13, 2026

দোলের পরই পুরভোট নিয়ে সর্বদলীয় বৈঠকে বসছে রাজ্য নির্বাচন কমিশন

Date:

Share post:

পুরভোটের ঢাকে কার্যত কাঠি পড়ে গিয়েছে। এখনও পর্যন্ত যা খবর, তাতে এপ্রিলের মাঝামাঝি কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন কর্পোরেশন এবং পুরসভাগুলিতে নির্বাচন হতে চলেছে। ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি।

এদিকে, পুরভোট নিয়ে তৎপরতা তুঙ্গে রাজ্য নির্বাচন কমিশনেরও। প্রশাসনিক বৈঠকের পর এবার রাজনৈতিক দলগুলির সঙ্গে সর্বদলীয় বৈঠকে বসতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। সম্ভবত দোল-এর পর সর্বদলীয় বৈঠকে বসছেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। মার্চের দ্বিতীয় সপ্তাহেই এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে কমিশন সূত্রে খবর।

জানা গিয়েছে, এই বৈঠকে উপস্থিত থাকবেন ১০টি রাজনীতিক দলের প্রতিনিধি। প্রত্যেকটি দলের দু’জন প্রতিনিধির সঙ্গে পৃথক ভাবে বৈঠক অনুষ্ঠিত হবে। পুরভোট নিয়ে রাজনৈতিক দলগুলির মতামত-তাদের অভিযোগ, সেইসমস্ত দিক নিয়ে আলোচনা হবে সর্বদলীয় বৈঠকে।

Related articles

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...