Wednesday, March 4, 2026

BREAKING: পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেন রবীন্দ্রভারতীর উপাচার্য!

Date:

Share post:

বসন্ত উৎসবকে কেন্দ্র করে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কাণ্ডে এবার পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেন উপাচার্য সব্যসাচী বসুরায়। অসমর্থিত সূত্রে খবর পাওয়া যাচ্ছে, উপাচার্য নাকি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-এর কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। যদিও শিক্ষা দফতর সূত্রে খবর, উপাচার্যের পদত্যাগপত্র গৃহীত হয়নি। বিষয়টি ভাবনাচিন্তাস্তরে রয়েছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত বিশ্ববিদ্যালয় বসন্ত উৎসবকে কেন্দ্র করে কালিমালিপ্ত, তা অবশ্য বলার অপেক্ষা রাখে না। আর এই বিষয়েই রবীন্দ্রভারতী কাণ্ডে উপাচার্যকে কড়া নির্দেশ দিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

প্রসঙ্গত, শিক্ষামন্ত্রী বিরাট ক্ষুব্ধ এই ঘটনায়। তাঁর কথায়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসবের নামে বাঙালির গর্বের রবীন্দ্রনাথকে নিয়ে যারা অশ্লীলতা করেছে, তারা বাংলার কৃষ্টি-সংস্কৃতিকে কালিমালিপ্ত করেছে।

তিনি আরও বলেন, “কী বলবো। আর কিছু বলার নেই। আমি উপাচার্যর সঙ্গে কথা বলেছি। খুব লজ্জাজনক। কিছু বলার নেই। বাংলাকে কালিমালিপ্ত করছে যারা, তারা আমাদের মাথা নত করে দিয়েছে। আমি কর্তৃপক্ষকে বলছি, এমন কোনও উৎসব করা যাবে না, যেখানে বাইরের কেউ এসে অশ্লীল উৎসব করবে। সাইবার ক্রাইম-এ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এরপরই নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শেষ পাওয়া খবর অনুযায়ী, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসুর রায় পদত্যাগ করছেন। যদিও তাঁর পদত্যাগপত্র গৃহীত হবে কিনা সেটা সম্পূর্ণ নির্ভর করছে রাজ্য শিক্ষা দফতরের উপরে।

spot_img

Related articles

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হলেন আয়াতোল্লা-পুত্র মোজতবা! 

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হলেন আয়াতোল্লা আলি খামেইনির ছেলে মোজতবা হোসেইনি খামেইনি। ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস মোজতবাকে খামেইনির...

হোলির সকালে কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

ভোট (West Bengal assembly election) ঘোষণা হয়নি কিন্তু রাজ্যে হাজির কেন্দ্রীয় বাহিনী। বুধবার হোলির (Holi festival) সকালে শহর...

হোলির শুভেচ্ছা জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট মমতা-অভিষেকের

বাঙালির দোল পূর্ণিমা উদযাপনের ঠিক পরের দিন দেশ জুড়ে হোলি উৎসব (Holi Celebration)। কাশ্মীর থেকে কন্যাকুমারী আজ রঙিন...

ইজরায়েলে হামলা হিজবুল্লার! ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি

পশ্চিমী দেশের আকাশে বাড়ছে যুদ্ধের তীব্রতা। ইরান বনাম ইজরায়েল (Israel) ও মার্কিন সেনার (US army) সংঘর্ষের আবহে এবার...