Sunday, May 17, 2026

সারোগেসির তদন্তে নয়া সূত্র, ধৃত ২ হাতুড়ে ডাক্তার

Date:

Share post:

সারোগেসির নামে প্রতারণার নয়া পর্দা ফাঁস। নিউ আলিপুরের ঘটনায় রাতভর তল্লাশিতে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। সারোগেসিতে সম্মতি দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে গা ঢাকা দেন ডায়ামন্ড হারবারের তরুণী। প্রতারিত দম্পতির অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে নিউ আলিপুর থানা। তাতেই মিলেছে নয়া তথ্য। প্রেমিককে স্বামী সাজিয়ে নিয়ে গিয়ে হাতুড়ে ডাক্তারের মাধ্যমে গর্ভপাত করিয়েছিলেন ওই তরুণী।

২৫ ফেব্রুয়ারি ডায়মন্ড হারবার থেকে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করা হয়। ধরা পড়েন তাঁর প্রেমিকও। গর্ভপাতের গল্প ফাঁদেন তরুণী। কিন্তু ওই তরুণী ও তাঁর বয়ফ্রেন্ডকে দফায় দফায় জেরা করে প্রতারণার পর্দা ফাঁস হয়।
সন্তানের জন্য সারোগেসির সন্ধান করছিলেন বিত্তশালী নিঃসন্তান দম্পতি। এই সূত্রেই তরুণীর সঙ্গে যোগাযোগ হয় তাঁদের। সারোগেসি বাবদ ১২ লক্ষ টাকা নেন মথুরাপুরের ওই মহিলা। অভিযোগ, ৬ গর্ভধারণের পরে ওই দম্পতির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন অভিযুক্ত তরুণী। এরপরেই পুলিশের দ্বারস্থ হন দম্পতি। শুরু হয় তল্লাশি। ধৃত তরুণীকে জেরায় করে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।

পুলিশ সূত্রে খবর, ডায়মন্ড হারবারে নার্সিংহোমের প্রেমিককে স্বামী সাজিয়ে যোগাযোগ করেন ওই তরুণী। গোপনে হাতুড়ে ডাক্তার দিয়ে গর্ভপাত করানো হয়। ২ ডাক্তারকেও গ্রেফতারের পাশাপাশি ২টি নার্সিংহোমও সিল করা হয়েছে। জোড়া অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে ২ অভিযুক্তের বিরুদ্ধে। এর জেরে ১৫ বছর জেল হতে পারে তাঁদের।

আরও পড়ুন-দক্ষিণ কোরিয়ায় ঘণ্টায় গড়ে ২৫ জন আক্রান্ত হচ্ছেন করোনাভাইরাসে!

Related articles

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...