Monday, March 16, 2026

সোশ্যাল মিডিয়ায় মৌলবাদীদের তোপের মুখে নুসরত

Date:

Share post:

পরনে তাঁর লাল শাড়ি। সিঁথিতে সিঁদুর, কপালে টিপ। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই লুকের ছবি শেয়ার করেছেন নুসরত জাহান। এই লুক শেয়ার করার পরই সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে হল নুসরতকে।

সম্প্রতি ব্রাত্য বসুর পরিচালনায় তাঁর আগামী ছবি ‘ডিকশনারি’র শ্যুটিংয়ে বোলপুরে গিয়েছিলেন নুসরত। ‘ডিকশনারি’র সেই লুকই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী। এই সিঁদুর পড়া ছবির জন্য কিছু মৌলবাদীদের তোপের মুখে পড়েছেন অভিনেত্রী। কেউ প্রশ্ন করেছেন, ”আপনি কি মুসলিম নয়?” , কেউ আবার লিখেছেন, ”মুসলিম মেয়েকে হিন্দু সংস্কৃতিতে দিব্যি মানিয়েছে।” নিখিল জৈনকে বিয়ের পরও সোশ্যাল মিডিয়ায় কিছু মৌলবাদীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তৃণমূলের সাংসদ অভিনেত্রীকে।

 

আরও পড়ুন-‘পালক’ স্পর্শে অন্য প্রেমের গল্প, ওয়েব-এ রূপাঞ্জনা-শাশ্বত জুটি

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...