Saturday, March 28, 2026

“আমি আছি সবার মাঝে যারা আমায় ভালোবাসো”, ফেসবুকে তাপসের স্মৃতি আঁকড়ে নন্দিনী

Date:

Share post:

সবই আছে। প্রতিবারের মতো এবারেও এসেছে দোল৷ আকাশে ভেসেছে আবির৷ প্রিয়জনের সঙ্গে বসন্ত উৎসবও আছে।

আজও দোলের দিন পাড়ায় পাড়ায় বেজেছে ‘দাদার কীর্তি’র ‘এল রে এল রে এল হোলি এল রে’ গান। চারধারে দাদার অজস্র কীর্তি রয়ে গিয়েছে৷

নেই শুধু ‘কেদার’ তাপস পাল ৷

৯ মার্চ দোল উৎসবের দিনে তাপসের অভাব যেন বড় বেশি করে টের পেলেন তাঁর স্ত্রী নন্দিনী৷ ফেসবুকে দোলের পুরনো ছবি শেয়ার করে সেই স্মৃতিই আঁকড়ে ধরতে চেয়েছেন হারিয়ে যাওয়া মিষ্টি স্মৃতি। দোলে তো এভাবেই বার বার দু’জনকে দেখেছে টালিগঞ্জ। দেখেছেন তাপস পালের অনুরাগী, সমর্থকেরাও। স্ত্রী নন্দিনীকে সঙ্গে নিয়ে সবার সঙ্গে রং খেলতেন তাপস। সে সবই আজ স্মৃতি। গত ১৮ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে স্তব্ধ হয় ‘দাদার কীর্তি’।

১৯৮০ সালের ‘কেদার’-তাপস ঠাঁই পেয়েছিলেন বাঙালির মনে৷ ২০২০-র বসন্ত উৎসবে ‘নেই’ তিনি! মেয়ে সোহিনী, স্ত্রী নন্দিনী ছিলেন তাঁর প্রাণ।
সবই আজ মনে পড়েছে নন্দিনীর৷ তাই এ বারের দোলের দিন ফেসবুকে নন্দিনীর পোস্ট,
“আমি আছি সবার মাঝে যারা আমায় ভালোবাসো ”

Related articles

ধসপ্রবণ রানিগঞ্জে ৭০০ কোটির ফ্ল্যাট: শিল্পে কেন্দ্র-রাজ্য তুলনার খতিয়ান মমতার

কয়লাখনি এলাকায় খনির দায়িত্ব কেন্দ্রের সরকারের। অথচ সেখানে বসবাসকারী মানুষের দায়িত্ব তারা নেয় না। ফলে রানিগঞ্জ এলাকায় একের...

আমলা বদলে বাংলায় বেনামী টাকা ঢোকানোর ছক! কমিশন-বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

দলীয় প্রার্থীদের সমর্থনে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ঝোড়ো প্রচার করছেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee)। শনিবার,...

সংক্রমণে আক্রান্ত সাবা, কাজ ফেলে হাসপাতালে শয্যাশায়ী প্রেমিকার পাশে হৃতিক

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা হৃতিক রোশনের (Hrithik Roshan) প্রেমিকা সাবা আজাদ(Saba Azad) । ভয়ংকর সংক্রমণে...

তৃণমূলের অভিযোগ! চাপে পড়ে বিজেপি নেত্রীর স্বামীকে পুলিশ পর্যবেক্ষক থেকে সরাল কমিশন, বদল আরও ৫ জন

মালদহে পুলিশ পর্যবেক্ষক হিসাবে বিহারের বিজেপি (BJP) নেত্রীর স্বামীকে নিয়োগ করা হয়েছিল। এই নিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছিল শাসকদল...