Monday, June 15, 2026

মধ্যপ্রদেশ: সংখ্যার বিচারে কে কোথায়?

Date:

Share post:

জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে কথা বলে কংগ্রেস থেকে ইস্তফা দেওয়ার পাশাপাশি বিধায়ক পদ থেকেও পদত্যাগ করতে চান কংগ্রেসের ১৭ জন বিধায়ক। এদের মধ্যে রাজ্যের ৬ মন্ত্রীও আছেন। মিডিয়ার চোখ এড়িয়ে এরা সবাই একসঙ্গে রয়েছেন বিজেপি শাসিত কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর এক রিসর্টে। এই ১৭ বিধায়ক পদত্যাগ করলেই কমল নাথ সরকার সংখ্যাগরিষ্ঠতা হারাবে। মধ্যপ্রদেশে অনায়াসে সরকার গড়বে বিজেপি।

২৩০ আসনবিশিষ্ট মধ্যপ্রদেশ বিধানসভায় কংগ্রেসের সদস্যসংখ্যা ১১৪, বিজেপি ১০৭। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১১৬। ২ বিএসপি, ১ এসপি ও নির্দল সদস্যদের সমর্থনে ১২০ জনের সমর্থনে সরকার গঠন করেছিলেন কমল নাথ। পরে রাজ্যের দুই বিধায়কের মৃত্যুতে দুটি আসন শূন্য। পরিবর্তিত পরিস্থিতিতে সিন্ধিয়া অনুগামী ১৭ বিধায়ক পদত্যাগ করলেই সংখ্যাগরিষ্ঠতার অঙ্কটি কমে হবে ১০৬। অন্যদিকে সেক্ষেত্রে কংগ্রেসের সদস্যসংখ্যা দাঁড়াবে ৯৭। ফলে নিজেদের ১০৭ জন বিধায়ক নিয়েই ফের বিজেপি সরকার গঠন করতে পারবেন শিবরাজ সিং চৌহান।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...