Thursday, June 25, 2026

নিশানায় মণিরুল, ফের বেলাগাম অনুব্রত

Date:

Share post:

ফের বেলাগাম অনুব্রত মণ্ডল। এবার তৃণমূলের বীরভূমের জেলা সভাপতির নিশানায় বিধায়ক মণিরুল ইসলাম। তিনি বলেন, “লাভপুরে নির্বাচনে দাঁড়ালে কুকুরের মতো তাড়াব”। লাভপুরের তৃণমূল নেতা সুফল বাগদি খুনের ঘটনার প্রেক্ষিতেই এই হুঁশিয়ারি দেন অনুব্রত মণ্ডল।

বুধবার, লাভপুরের বাঘা গ্রামে দলীয় কর্মী সুফল বাগদি খুনের প্রতিবাদ সভা করে তৃণমূল। সভায় অনুব্রত ছাড়াও ছিলেন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ। বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া বিধায়ক মণিরুল ইসলামের উদ্দেশে হুঁশিয়ারি দেন অনুব্রত মণ্ডল। বলেন, “ডাস্টবিন থেকে তুলে এনে এমএলএ করেছিলাম। ময়লাটা পুকুরে ধুয়ে এমএলএ করেছিলাম, ছাড়ব না, আগেও ছাড়িনি। আজকেও ছাড়ব না।”

তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের দাবি, লাভপুরে যিনি দাঁড়াবেন, তিনিই ৬০ হাজার ভোটে জিতবেন। উন্নয়নের জেরেই ভোট চাওয়ার অধিকার আছে বলে মন্তব্য করেন তিনি। তখনই সভায় উপস্থিত কর্মীরা তাঁকে প্রশ্ন করেন, মণিরুল ইসলাম যদি বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়ান, তাহলে কী হবে?
এই প্রশ্নের পরেই মেজাজ হারান অনুব্রত মণ্ডল। বলেন, “কুকুরের মত তাড়াব৷ বাড়িটা মাঠ হয়ে যাবে। এই এলাকার মানুষ তো ছেড়ে দেবে না।”

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...