Friday, May 15, 2026

বিদ্যুৎ বিভ্রাটের জেরে অন্ধকার চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল, ব্যাহত পরিষেবা

Date:

Share post:

অস্ত্রোপচার চলাকালীন চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে হঠাৎই বিদ্যুৎ বিভ্রাট। একই সময়ে তিনটি অস্ত্রোপচার চলছিল হাসপাতালে। তখনই বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়। দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকার ফলে পরিষেবা ব্যাহত হয় আউটডোরে।
বৃহস্পতিবার সকালে এই ঘটনার জেরে সমস্যার মুখে পড়েন রোগী থেকে রোগীর পরিবার। প্রায় দু’ঘণ্টা পর বিদ্যুৎ পরিষেবা মেলে হাসপাতালের একাংশে। রোগীরা জানান, বিদ্যুৎ বিভ্রাটের জেরে ডাক্তাররা ঠিক ভাবে রোগী দেখতে পারছেন না।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্যানেল রুমের বিদ্যুৎ বিভ্রাটের জন্য এমন পরিস্থিতি তৈরি হয় হাসপাতালে। হাসপাতালের নিজস্ব জেনারেটরের ব্যবস্থা করতে গেলে সেইখানেও সমস্যার সৃষ্টি হয়। দুপুর ২টো নাগাদ আউটডোর চত্বরে একদিকে বিদ্যুৎ আসে। এদিকে বিদ্যুৎ বিভ্রাটের জেরে বন্ধ অস্ত্রোপচার, সিটি স্ক্যান। হাসপাতালের ভর্তি রোগীরা কাটাচ্ছেন অন্ধকারের মধ্যেই। সিইএসসি ও হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি যাতে দ্রুত স্বাভাবিক হয় তার ব্যবস্থা করা হচ্ছে।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...