Saturday, May 16, 2026

করোনা আতঙ্ক: একাধিক রাজ্যে বন্ধ স্কুল-কলেজ, অনুষ্ঠান

Date:

Share post:

সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮১। একাধিক রাজ্যে জারি করা হয়েছে সতর্কতা। করোনার জেরে পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিল দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় এবং জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল কেজরিওয়াল সরকার। রাজধানীর পাশাপাশি পর একই নির্দেশিকা জারি করল ছত্তিশগড়, হরিয়ানা এবং ওড়িশা। করোনার জেরে ৩১ মার্চ পর্যন্ত স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দিল সংশ্লিষ্ট রাজ্যের সরকার ।সারা বিশ্ব তথা দেশ জুড়ে করোনার আক্রমণকে বিপর্যয় বলে ঘোষণা করেছে নবীন পট্টনায়ক সরকার। শহরাঞ্চলে পাবলিক লাইব্রেরি, জিম, সুইমিং পুল, ওয়াটার পার্ক, স্কুল-কলেজ ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে ছত্তিশগড় সরকার। একইসঙ্গে বন্ধ থাকবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি। অন্যদিকে ২২ মার্চ পর্যন্ত সব সরকারি অনুষ্ঠান বাতিল করেছে বিহার সরকার। আপাতত বিয়ের অনুষ্ঠান বাতিল করেছে মহারাষ্ট্র সরকার।

আরও পড়ুন-উহানে মার্কিন সেনারাও আনতে পারে করোনাভাইরাস, অভিযোগ চিনের

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...