Friday, May 15, 2026

বেনজির, জীবিত থাকতেই নিজের মূর্তি তৈরি করেছেন বিধায়ক !

Date:

Share post:

নামীদামি মানুষের মূর্তি আমরা দেখতে অভ্যস্ত । কিন্তু কোনও বিধায়ক তাঁর নিজের মূর্তি তৈরি করেছেন, তাও আবার জীবিত থাকতে থাকতে এ দৃশ্য বিরল!
অথচ বাস্তবে এমনই কাণ্ড ঘটিয়েছেন গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর।
কিন্তু কেন এমন চিন্তাভাবনা? তারও উত্তর তৈরি । খোদ বিধায়ক বলছেন,কোনও অঘটন ঘটে গেলে পরিবারের লোকজন বা দলীয় কর্মীরা যদি ইচ্ছাপূরণ না করেন তাই তিন বছর আগে তিন-তিনটি ফাইবারের মূর্তি তিনি তৈরি করে রেখেছেন নিজের বাড়িতেই।
বর্ষীয়ান ওই তৃণমূল নেতার বক্তব্য , তিনবছর আগে আমায় খুনের ষড়যন্ত্র হয়েছিল। আমার উপর হামলাও করা হয়েছিল। কপালজোড়ে প্রাণে বেঁচে গিয়েছিলাম। তারপরই মূর্তি তৈরি করে রাখার সিদ্ধান্ত নিই।
যেমন ভাবা তেমন কাজ। তাঁর উচ্চতা সাড়ে পাঁচফুট। তিনটির মধ্যে দুটি মূর্তি একেবারে পা থেকে মাথা পর্যন্ত সাড়ে পাঁচফুটের। আরএকটি আবক্ষ মূর্তিও তৈরি করে রেখেছেন তিনি । বলা তো যায় না, তাঁর অবর্তমানে যদি আবক্ষ মূর্তি কেউ প্রতিষ্ঠা করতে চান! সেই সমস্যার সমাধান তাই জয়ন্তবাবু নিজেই করেছেন । তিনি যে স্কুলের পরিচালন সমিতির সভাপতি ছিলেন সেই স্কুলের প্রধান শিক্ষক তাঁর অনুরোধ ফেলতে না পেরে আবক্ষ মূর্তিটি তৈরি করেছেন বলে দাবি করেছেন বিধায়ক।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...