Tuesday, May 19, 2026

সত্যি না কল্পনা? ‘উহান-৪০০’ কীসের সংকেত, চলছে চর্চা

Date:

Share post:

বইয়ের নাম: “The Eyes of Darkness”। প্রকাশিত ১৯৮১ সালে। লেখকের নাম, Dean Koontz। এই বইয়েরই বেশ কয়েকটি পৃষ্ঠায় ভবিষ্যৎবাণী করা হয়েছে এক মারণ ভাইরাস সম্পর্কে। যার নাম এই বইয়ে উল্লেখ রয়েছে উহান-৪০০। কী সেই ভাইরাসের বৈশিষ্ট্য? লেখকের বর্ণনায় যেন উঠে এসেছে এক রুদ্ধশ্বাস ভবিষ্যৎবাণী। এই মারণ ভাইরাস শুধু মানুষের শরীরেই বাসা বাঁধে, শুধু মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়। এই ভাইরাস চিনাদের হাতে এক অব্যর্থ জীবাণু অস্ত্র তুলে দেবে, যার পরিকল্পিত ব্যবহারে ধ্বংস হয়ে যাবে এক বিরাট অংশের মানব সভ্যতা। মানুষ এগিয়ে যাবে মৃত্যুর দিকে। এমনই ভয়ঙ্কর এই উহান-৪০০।

বইটিতে লেখা রয়েছে, এই ভাইরাস
উহান এলাকার একটি ল্যাবরেটরিতে
গোপনে সংরক্ষণ করে রাখা হয়েছে।
পরবর্তীকালে চিন এটা ব্যবহার করবে,
সে দেশের গরিব জনগণকে হত্যা
করতে, অথবা শত্রু নিধনের লক্ষ্যে। ভাইরাসের প্রকোপে চিনের বহু দরিদ্র মানুষ মারা যাবেন,,
এর ফলে একদিকে দেশ থেকে গরীবি
হটানো যাবে এবং চিন অচিরেই বিশ্ব-
দরবারে নিজেকে সুপার-পাওয়ার
হিসাবে প্রতিষ্টা করতে পারবে। বইতে আরও লেখা রয়েছে, ভবিষ্যতে চিন এই ভাইরাসকে “বায়োলজিকাল মারণাস্ত্র” হিসাবে
ব্যবহার করবে।

গত শতাব্দীতে লেখা এই বইয়ের বিষয় ঘিরেই এখন তুমুল শোরগোল। তথাকথিত উহান-৪০০ কি তাহলে এই নভেল করোনাভাইরাস, যার উৎপত্তি চিনের উহানে? এই কি সেই জীবাণু অস্ত্র যা পৃথিবীকে আন্তর্জাতিক মহামারীর দিকে ঠেলে দিয়েছে? সত্যিই কি সবটাই পূর্বপরিকল্পিত নাকি সবটাই বিশুদ্ধ কল্পনা? এর উত্তর আপাতত অজানা। তবে এটা সত্যি যে বিগত শতাব্দীর এক বইয়ের বর্ণনা, সাংকেতিক নামের উহান-৪০০, মারণ ভাইরাসের আগাম ভবিষ্যৎবাণী বহু প্রশ্ন ও কৌতূহলের জন্ম দিচ্ছে।

আরও পড়ুন-Coronavirus : ইতালিতে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে যাচ্ছে এয়ার ইন্ডিয়ার বিমান

Related articles

সাংসদ সায়নীর মাথা কাটলে ১ কোটি পুরস্কার! ঘোষণা যোগীরাজ্যের পুরসভার চেয়ারম্যানের

মহিলাদের অধিকার ও নারী স্বাধীনতার দাবি করে মহিলা সংরক্ষণ বিল আনতে চলা বিজেপির নেতাদের নারীর প্রতি সম্মানের জায়গাটা...

রাজ্যের পরবর্তী সিইও কে? তিন আইএএস আধিকারিকের নাম দিল্লিতে পাঠাল নবান্ন

রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) কে হতে চলেছেন, তা নিয়ে প্রশাসনিক স্তরে জল্পনা শুরু হয়েছে। নবান্ন সূত্রে...

গরুকে আদর করলে কমে রক্তচাপ! ফের বিতর্কিত মন্তব্য দিলীপের

ফের গরু নিয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে রাজ্যের পঞ্চায়েত ও প্রাণিসম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)! এর আগে...

হকার উচ্ছেদ-বুলডোজার নীতির প্রতিবাদে ২১ মে পথে নামছে তৃণমূল

হকার উচ্ছেদ ও বুলডোজার নীতির প্রতিবাদে এবার প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নিল তৃণমূল। ২১ মে হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন...