Saturday, March 14, 2026

করোনা: কিছু আক্রান্তের শরীরে কোনও উপসর্গ না থাকায় দ্রুত সংক্রমণের আশঙ্কায় গবেষকরা

Date:

Share post:

জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট। মোটামুটি এগুলোই একজন করোনা আক্রান্তের শরীরে প্রাথমিক উপসর্গ বলে জানা যাচ্ছিল। ফলে এই উপসর্গগুলি দেখলেই সতর্ক হওয়ার কথা বলছিলেন চিকিৎসকরা। কিন্তু এর মধ্যেই উদ্বেগজনকভাবে উঠে এসেছে আরেকটি তথ্য। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রতি দশজন আক্রান্তের মধ্যে অন্তত একজনের শরীরে মারণ ভাইরাসের কোনও আগাম উপসর্গ থাকে না। ফলে সংশ্লিষ্ট ব্যক্তির রোগ সম্পর্কে সচেতন হওয়ারও সুযোগ থাকে না। করোনার কোনও উপসর্গ না থাকার কারণে কেউ যদি কোয়ারানটিনে না যান তাহলে তার থেকে বহু মানুষের সংক্রমণ হওয়ার ভয় থাকে, যেমন ঘটেছে সম্প্রতি জার্মানিতে। করোনার কোনও উপসর্গ না থাকা এক চিনা অফিসারের মাধ্যমে কোভিড-১৯ জার্মানীর এক ব্যবসায়ী ও তাঁর অধীনে কর্মরত শ্রমিকদের শরীরে ছড়িয়েছে।

উপসর্গহীন করোনার প্রকাশ এখন বিশেষজ্ঞদের নতুন মাথাব্যথার কারণ। ইউনিভার্সিটি অফ টেক্সাসের সংক্রামক রোগের বিশেষজ্ঞরা এই তথ্য প্রকাশ করেছেন। তাঁদের গবেষণায় উঠে এসেছে, উপসর্গহীন রোগীদের মাধ্যমে চেইন সিস্টেমে এক সপ্তাহের মধ্যে কীভাবে দ্রুত হারে সংক্রমণ ছড়িয়েছে। জাপানে আটকে থাকা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসেও এই ঘটনা লক্ষ্য করা গিয়েছে। জাহাজের ৬৩৪ জন করোনা আক্রান্তের মধ্যে অর্ধেকের বেশি মোট ৩২৮ জনের শরীরেই করোনার কোনও উপসর্গ ছিল না।

আরও পড়ুন-অর্থমন্ত্রী ধমকাচ্ছেন স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যানকে! ভাইরাল অডিও

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...