Sunday, February 1, 2026

ফের মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

Date:

Share post:

ফের মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। ছুটির দিনে ফের ব্যাহত মেট্রো পরিষেবা। মেট্রো সূত্রে খবর, রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি।

এদিন নোয়াপাড়াগামী মেট্রোর সামনে ঝাঁপ দেন ওই ব্যক্তি। যার জেরে কবি সুভাষ থেকে নোয়াপাড়া যাওয়ার মেট্রো পরিষেবা ব্যাহত হয়। আপাতত ময়দান থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো পরিষেবা দেওয়ার চেষ্টা করছে কর্তৃপক্ষ। এক প্রত্যক্ষদর্শী জানান, মেট্রো রবীন্দ্র সরোবর স্টেশনে ঢোকার আগেই ওই ব্যক্তি আচমকা লাইনে ঝাঁপ দেন। ওই ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি।ফের আত্মহত্যার চেষ্টার করায় ছুটির দিনে ভোগান্তির শিকার যাত্রীরা। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার প্রয়াস চালাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন-অণ্ডালের পর বার্নপুর থেকে উড়ান!

spot_img

Related articles

পিসিবির ধোঁয়াশার মধ্যেই টি২০ বিশ্বকাপ খেলা নিয়ে হাটে হাড়ি ভাঙলেন পাক অধিনায়ক

টি২০ বিশ্বকাপ (T20 World Cup) খেলা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত রেখেছে পিসিবি। কিন্ত হাটে হাড়ি ভেঙে দিলেন পাকিস্তানের অধিনায়ক।...

ভোটমুখী তামিলনাড়ু-কেরালা থেকে শুধু নেওয়ার ছক বিজেপির! বরাদ্দ শূন্য

বিরোধী শাসিত রাজ্য মানেই বঞ্চনা। নির্বাচনও বিজেপির সেই মানসিকতার বদল যে করতে পারে না তার প্রমাণ রাখল ২০২৬-২৭...

কেন্দ্রীয় বাজেটের লক্ষ্য ২০৪৭? বর্তমানের দিশা কোথায়

সন্দীপন দাস, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, সিটি কলেজ কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭-এর (Budget 2026-27) লক্ষ্য কি ২০৪৭? কিন্তু বর্তমানের দিশা...

যৌন নির্যাতনের প্রতিবাদে নাবালককে শ্বাসরোধ করে খুনের অভিযোগ! ঠাকুমার খাটের নীচে মিলল দেহ

যৌন নির্যাতনের প্রতিবাদ করায় শ্বাসরোধ করে খুন! ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরে (Indore)। অভিযোগ, এক নাবালককে যৌন...