Monday, June 8, 2026

করোনায় ক্ষতিপূরণ দেওয়া থেকে পিছু হটলো মোদি সরকার

Date:

Share post:

করোনা ভাইরাসে মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া থেকে পিছু হটলো মোদি সরকার । শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছিল, সরকার মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে। কিন্তু কয়েক ঘন্টার মধ্যে নতুন সার্কুলার জারি করা হয়েছে । সেখানে ক্ষতিপূরণের ধারাটি তুলে দেওয়া হয়েছে। এমনকি,
শনিবার কেন্দ্রের বিজ্ঞপ্তিতে করোনাকে বিপর্যয় বলে ঘোষণা করা হয়েছিল। যাঁরা করোনা সংক্রান্ত চিকিৎসা কিংবা উদ্ধার কাজে যুক্ত, তাঁদের মৃত্যুতেও আর্থিক সাহায্যের কথা বলা হয়েছিল।
নতুন ঘোষণায় কেন্দ্র জানিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রীদের পরবর্তী ৩০ দিনে পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে ।
কেন্দ্রের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, করোনা নিয়ে খরচ যেন স্টেট ডিজাস্টার রেনপন্স ফান্ডের বছরের খরচের ২৫ শতাংশের বেশি না হয়। সরঞ্জামের ব্যয় যেন স্টেট ডিজাস্টার রেনপন্স ফান্ডের বাৎসরিক খরচের ১০ শতাংশের বেশি না হয়। যদি তা হয়, তাহলে তার দায় বহন করতে হবে রাজ্য সরকারকেই।

Related articles

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...