Monday, June 8, 2026

BREAKING: করোনা আতঙ্কে বন্ধ হচ্ছে বিধানসভা অধিবেশন, তবে ২৬শে হবে রাজ্যসভা ভোট

Date:

Share post:

করোনা আতঙ্কে বন্ধ হচ্ছে রাজ্য বিধানসভার অধিবেশন। আগামী বুধবার থেকে বন্ধ বিধানসভার ডিপার্টমেন্টাল বাজেট অধিবেশন। ২৬ মার্চ পর্যন্ত অধিবেশন চলার কথা থাকলেও মঙ্গলবার হয়ে তা বন্ধ হয়ে যাবে। আজ, বিধানসভায় সর্বদলীয় বৈঠকের পর এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু আগামী ২৬ মার্চ রাজ্যসভার নির্বাচন। সেক্ষেত্রে কী হবে? জানা গিয়েছে, ওইদিন বিধানসভায় ভোট গ্রহণ হবে।

প্রসঙ্গত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, খেলার মাঠের পর করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় এবার বন্ধ হতে চলেছে রাজ্য বিধানসভার অধিবেশন। করোনা নিয়ে বিধানসভায় এদিন ডাকা হয়েছিল সর্বদলীয় বৈঠক। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সমস্ত দলের বিধায়কদের সঙ্গে কথা বলে অধিবেশন বন্ধের সিদ্ধান্ত নিলেন।

উল্লেখ্য, গত সপ্তাহ থেকেই বিধানসভায় খুব গুরুত্বপূর্ণ কাজ ছাড়া লোক ঢোকার ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছে।

আরও পড়ুন-করোনা আতঙ্ক: শীর্ষ আদালতেও থার্মাল স্ক্রিনিং, ভার্চুয়াল কোর্টের চালুর ভাবনা

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...