Monday, May 25, 2026

করোনা: হোম কোয়ারেন্টাইনে যাওয়ার আগে হাতে কালির ছাপ লাগিয়ে চিহ্নিত করার প্রক্রিয়া মহারাষ্ট্রে

Date:

Share post:

বিদেশ থেকে ফেরার পর যাদের বাধ্যতামূলক চোদ্দদিনের হোম কোয়ারেন্টাইনে থাকার কথা, তারা অনেকেই নিয়ম ভেঙে ইচ্ছেমত পাবলিক প্লেসে ঘুরে বেড়াচ্ছেন। দায়িত্বজ্ঞানহীন এইসব অবাধ্যদের সামলাতে এবার নতুন পদ্ধতি অনুসরণ করছে মহারাষ্ট্র সরকার। বৃহত্তর জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে। তিনি বলেন, আমাদের কাছে এরকম বহু অভিযোগ এসেছে যে সদ্য বিদেশফেরত যাদের করোনা সুরক্ষাবিধি মেনে বাড়িতেই চোদ্দদিনের কোয়ারেন্টাইনে থাকার কথা, তারা সামাজিক মেলামেশা করছেন, কোয়ারেন্টাইনে সময়বিধি ভেঙে পাবলিক প্লেসে ঘুরে বেড়াচ্ছেন। এটা চলতে থাকলে বড় রকমের স্বাস্থ্য সংকট তৈরি হবে, সংক্রমণ দ্রুত হারে ছড়িয়ে পড়তে পারে। তাই মহারাষ্ট্র সরকারের নতুন নির্দেশে বিদেশ থেকে যারা ফিরছেন আপাতত কোনও উপসর্গ না থাকলেও তাদের হাতে কালিতে তারিখ সহ হোম কোয়ারেন্টাইনে ছাপ দিয়ে বাড়িতে আলাদাভাবে থাকতে নির্দেশ দেওয়া হচ্ছে। ভোটের কালির মত হাতের তলায় দেওয়া এই চিহ্ন দেখে কেউ নিয়ম ভাঙলে চিহ্নিত করা সহজ হবে। ব্যক্তিগত গোপনীয়তার যুক্তির চেয়েও সরকারি এই নির্দেশে জনস্বাস্থ্য সুরক্ষার দিকটিকে অগ্রাধিকার দিয়েছে মহারাষ্ট্র সরকার। এমন কালি দিয়ে ছাপ দেওয়া হচ্ছে যা চোদ্দদিন স্থায়ী হবে।

আরও পড়ুন-কেমন আছে আমেরিকা? শুনুন..

Related articles

সিবিএসই-র খাতা পুনর্মূল্যায়নে বেনজির কেলেঙ্কারি! ফিজিক্সে আপলোড অন্য ছাত্রের উত্তরপত্র

পরীক্ষার খাতায় নম্বর কম আসায় বোর্ডের নিয়ম মেনে পুনর্মূল্যায়নের আবেদন জানিয়েছিল দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। কিন্তু কেন্দ্রীয় বোর্ড...

 প্রতিহিংসার রাজনীতি? সরকার বদল হতেই জট কাটল ১০০ দিনের কাজের

রাজ্য রাজনীতিতে ক্ষমতার অলিন্দ বদল হতেই রাতারাতি ভোলবদল দিল্লির। রাজ্যে নতুন সরকার আসতেই ফের সচল হতে চলেছে ১০০...

আক্রান্ত কর্মীদের পাশে থাকার বার্তা! ইদের পরেই পথে নামছেন মমতা 

আক্রান্ত নেতা-কর্মীদের পাশে দাঁড়াতে ইদের পরেই এবার সশরীরে ময়দানে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কালীঘাটের বাসভবনে উত্তর...

কাজে যোগ দেওয়ার ৪ দিনের মধ্যেই কারখানায় শ্রমিকের দেহ উদ্ধার, তদন্তে হোমিসাইড শাখা

কারখানার ভিতর এক শ্রমিকের রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার (Maniktala area of...