Thursday, May 14, 2026

প্রয়োজনে বেঙ্গালুরু যেতে চান কমল নাথ

Date:

Share post:

মধ্যপ্রদেশের রাজনৈতিক সংকট অব্যাহত। রাজ্যপালের নির্দেশ উপেক্ষা করে ফ্লোর টেস্টের পথে না হেঁটে বিধানসভা ২৬ মার্চ পর্যন্ত মুলতুবি ঘোষণা করেছেন স্পিকার। অন্যদিকে, ২২ জন বিধায়কের পদত্যাগ সত্ত্বেও সংখ্যালঘু কংগ্রেস সরকার অসাংবিধানিকভাবে চলছে এই অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। বুধবার সুপ্রিম কোর্টে একদিকে যখন এই বিষয়ে শুনানি চলছে তখন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ বলেন, প্রয়োজনে তিনি বেঙ্গালুরু যেতে চান। তিনি বলেন, অন্যায়ভাবে সরকার ফেলার চক্রান্ত হচ্ছে। ভয় দেখিয়ে কিছু বিধায়ককে আটকে রাখা হয়েছে। তাদের বুঝিয়ে ফেরত আনার জন্য দরকার হলে আমিও বেঙ্গালুরু যাব। ঘটনাচক্রে বুধবার কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বেঙ্গালুরুর হোটেলে গিয়ে বিদ্রোহী বিধায়কদের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করে ব্যর্থ হন। জোর করে ঢোকার চেষ্টার অভিযোগে তাঁকে আটক করে কর্ণাটক পুলিশ।

আরও পড়ুন-মধ্যপ্রদেশ: শুনানি চলছে সুপ্রিম কোর্টে

Related articles

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...