Thursday, May 14, 2026

করোনা ভাঙল ২৮০ বছরের রীতি

Date:

Share post:

ভোগ বন্ধ সর্বমঙ্গলার মন্দিরে। আলিবর্দী খাঁ সে বছরই বাংলার মসনদে বসেছেন। বনিকের মানদণ্ড তখনও মাথা তোলেনি। সালটা ১৭৪০। বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ প্রতিষ্ঠা করলেন সর্বমঙ্গলা মূর্তি। মন্দির নির্মাণ করেন মহতাব চাঁদ। দামোদরের তীরে বসবাস করা চুনুরীদের কাছ থেকে পাওয়া কষ্টিপাথরের অষ্টাদশ ভূজা এই দেবী মূর্তি বর্ধমান শহরের অধিষ্ঠাত্রী দেবী। সেদিন থেকে আজ, দুশো আশি বছরে একবারও এই মন্দিরে ভোগ বিতরণ বন্ধ হয়নি। করোনা আতঙ্কে বুধবার থেকে বন্ধ বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরের ভোগ বিতরণ। সর্বমঙ্গলা ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে মন্দিরে ভোগ রান্না বন্ধ রাখার নির্দেশিকা মন্দিরের গায়ে লাগিয়ে দেওয়া হয়েছে। তবে মায়ের ভোগরান্না বন্ধ হয়নি। পুজোর ক্ষেত্রেও কোনওরকম বিধিনিষেধ আরোপ করা হয়নি। অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করছে পুলিশ। মন্দির কমিটির এই সিদ্ধান্তে মার খেয়েছে পুজো সামগ্রী বিক্রির দোকানপাট। করোনা আতঙ্কে বন্ধ সর্বশক্তিমানের প্রসাদ। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেই দিকে তাকিয়ে ভক্তদল।

আরও পড়ুন-শতবর্ষ আগের প্রেক্ষাপট, ফিরিয়ে দিল সময়

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...