Thursday, May 14, 2026

পরিবারের সঙ্গে ‘শেষদেখা’য় চোখের পাতা ভিজল ৪ দোষীর

Date:

Share post:

সব কিছু ঠিক থাকলে আর কয়েকঘণ্টা পরেই নির্ভয়া কাণ্ডে ৪ দোষীর ফাঁসি কার্যকর হবে। আইন মেনেই এই সময় শেষবারের মতো নির্ভয়া কাণ্ডের অপরাধীর সঙ্গে দেখা করতে পারে তাদের পরিবার। যত কুখ্যাত অপরাধীই হোক না কেন, ফাঁসির আগে শেষবার প্রিয়জনের মুখ দেখার পরে আর নিজেদের ধরে রাখতে পারে না দোষীরা। এক্ষেত্রেও তাই হয়েছে। পরিবারের সঙ্গে দেখা করার পরে কান্নায় ভেঙে পড়ে দোষীরা। তাদের মৃত্যুর পরে তাদের সম্পত্তি বা প্রিয়জনের দেখভাল কীভাবে হবে তাও বলে দেয়। জেলে থাকাকালীন কাজের জন্য যে পারিশ্রমিক তারা পেয়েছিল, তাও কারা পাবে সে বিষয়ে জানিয়ে দেয় চারজন।
তিহার জেল সূত্রে খবর, সপ্তাহে একদিন দোষীদের সঙ্গে দেখা করার অনুমতি থাকে পরিবারের। বারবার ফাঁসি দিন পিছনোয় গত কয়েক মাসে একাধিকবার দোষীদের সঙ্গে দেখা করে গিয়েছে তাদের পরিবার। মৃত্যুর আগে শেষ দেখাও করেছেন দোষীদের পরিবারের লোকজন। তবে, অপরাধীদের মধ্যে অক্ষয় ঠাকুরের সঙ্গে শেষ সাক্ষাৎ করতে যায়নি তার পরিবার।
তিহার কর্তৃপক্ষকে দোষী মুকেশ সিং জানিয়েছিল, বুধবার তার পরিবার দেখা করতে আসবে। কিন্তু তার স্ত্রী পুনিতা দেবী বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করায় আদৌ দেখা করবেন কি না সন্দেহ রয়েছে।

বড় কোনও অঘটন বা আইনি জটিলতা না হলে শুক্রবার ভোর সাড়ে ৫ টায় ফাঁসি হবে নির্ভয়াকাণ্ডের চার দোষীর। এখনও প্রাণদণ্ড এড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে অপরাধীরা। কিন্তু পরিবারের লোকেদের সঙ্গে দেখা করার পরে তাদের চোখের পাতাও ভিজে গিয়েছে। ৩ বার ফাঁসি পিছিয়ে যাওয়ার পরে শুক্রবার ফাঁসি আদৌ কার্যকর হবে কি না, তার দিকে নজর সবার।

আরও পড়ুন-আগামিকালই ফাঁসি কার্যকর নির্ভয়াকাণ্ডের ৪ অপরাধীর! নজর সারা দেশের

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...