Wednesday, March 11, 2026

করোনা সতর্কতায় তৎপরতা বিকাশ ভবনে

Date:

Share post:

করোনা সতর্কতায় তৎপর বিকাশ ভবন। শুক্রবার সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, “করোনা সতর্কতায় বিকাশ ভবনে খোলা থাকবে একটি গেট। স‍্যানিটাইজার সহ যাবতীয় সরঞ্জাম রাখা থাকবে মূল গেটে।” খুব প্রয়োজন না হলে ভিসিটরদের বিকাশ ভবনে আসার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, “বেশ কিছু ইন্টারভিউ ভেরিফিকেশনের কাজ চলছে। আপাতত তা অনলাইনে হবে।”
মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন, মিড ডে মিল পৌঁছে দেওয়া হবে ছাত্রদের। এদিন সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী জানান, মিড ডে মিলের রাধুনি এবং ডেটা এন্ট্রি অপারেটরদের স্বাস্থ্য সাথীর আওতায় আনা হবে। এক মাসের জন্য প্রতি ছাত্র পিছু দু কেজি ও দু কেজি আলু দেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। সংশ্লিষ্ট স্কুলে কাউন্টার করে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে সেই সামগ্রী।

spot_img

Related articles

মেঘ কাটলেই বাড়বে গরম, রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতায়! হলুদ সতর্কতা উত্তরবঙ্গে 

সপ্তাহের তৃতীয় ব্যস্ততম দিনেও রাজ্যের দুর্যোগের পূর্বাভাস। বুধের সকালে মেঘলা আকাশ, রোদের দাপট কম থাকায় তীব্র গরম অনুভূত...

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...

কয়লা মামলায় মনোরঞ্জনের বাড়িতে ইডি অভিযান, শুক্রবার হাজিরার নির্দেশ 

বুধবার সকালে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে ইডি অভিযান (ED Raid Durgapur)। কয়লা পাচার মামলার...

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...