Thursday, May 7, 2026

রাজ্যে তৃতীয় আক্রান্ত হাবড়ার বাসিন্দা, এলাকায় আতঙ্ক

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার হাবড়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের পাল পাড়ায় বাসিন্দা বর্ণালী বিশ্বাসের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। ১৬ মার্চ স্কটল্যান্ড থেকে ফেরেন এবং তিনি অসুস্থ ছিলেন । সেই অবস্থায় তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার, রাতে আইডি হসপিটালে তাঁর রক্তের নমুনায় করোনাভাইরাস পজিটিভ ধরা পড়েছে। এর জেরে আতঙ্কে হাবড়ার বাসিন্দারা। ইতিমধ্যেই জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর থেকে যোগাযোগ করা হয়েছে। তাঁর বাড়ির সমস্ত সদস্যদের বাড়ি থেকে বেরোনো বা তাঁর বাড়িতে যাতায়াত বন্ধ করা হয়েছে। এক প্রকার হোম আইসোলেশনে রাখা হয়েছে তাঁদের।

একই সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কার কার সঙ্গে তাঁরা ইতিমধ্যে মেলামেশা করেছেন। তাঁদের সঙ্গে সংস্পর্শে এসেছেন সেটাও দেখছে জেলা স্বাস্থ্য দফতর। তবে গুজব ছড়াতে প্রশাসনের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন-তৃতীয় করোনা আক্রান্তের খোঁজ মিলেছে রাজ্যে

Related articles

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...