Thursday, May 14, 2026

Coronavirus : চিনের মৃত্যু সংখ্যা ছাপিয়ে গেল ইতালি, পোড়ানো হচ্ছে মৃতদেহ

Date:

Share post:

মারণ নভেল করোনাভাইরাসে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সেখানে আক্রান্তের সংখ্যাও ক্রমশ বেড়ে চলেছে। ইতালিতে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৪১ হাজারের বেশি। শুক্রবার এই দেশে নতুন করে করোনায় মারা গিয়েছেন ৬২৭ জন। এখনও পর্যন্ত সেখানে মৃতের সংখ্যা ৪০৩২। এমন অবস্থায় মৃত দেহ গুলি রাখার যায়গা নেই মর্গ গুলিতে। কবর দেওয়ার জায়গা নেই কবরস্থান গুলিতে। তাই পুড়িয়ে ফেলা হচ্ছে মৃতদেহ গুলিকে।

এ নিয়ে ইতালি লোম্বার্ডি অঞ্চলের ব্রেসকিয়া শহরের চিয়ারি হাসপাতালের পরিচালক জিন পিয়েরে রাম্পোনি বলেন, ‘আমরা চিনের ছবিগুলো দেখে মানসিকভাবে প্রস্তুত ছিলাম কিন্তু এমন ভয়াবহ চিত্র দেখবো সেটা ভাবিনি।’
ইতালির বারগামো শহরের মেয়র গিয়োরগিয়ো গোরি বলেন, ‘মৃতের আসল সংখ্যা আরও বেশি কারণ করোনার লক্ষণ নিয়ে মারা যাওয়া অনেক মৃতের শরীরে ভাইরাসের পরীক্ষা করা হয়নি। মেয়র আরও বলেন, ‘২৪ ঘণ্টাই দেহ গুলি পোড়ানো হচ্ছে, একদিনে ২৫টির মতো দেহ পোড়ানো যায়। পোড়ানোর পর দেহ গুলি যে এলাকা থেকে এসেছিল সেই এলাকায় ছাই ফিরিয়ে দেওয়া হবে।’

আরও পড়ুন-হাত ধোয়ার কথা বলাতে যে চিকিৎসককে ‘পাগল’ বলেছিল দুনিয়া, গুগল জানালো সম্মান

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...