Saturday, June 27, 2026

করোনা সতর্কতা: উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত

Date:

Share post:

আইসিএসই, আইএসসির পরে এবার স্থগিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ২৩, ২৫ ও ২৭ মার্চ যে দুটি পরীক্ষা বাকি ছিল, সে দুটি আপাতত স্থগিত করা হয়েছে। ১৫ এপ্রিলের পরে নতুন সূচি জানানো হবে। তবে, এতদিন যে পরীক্ষাগুলি হয়েছে, সেগুলো বৈধ। সুতরাং তা নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে স্থগিত রাখা হল একাদশ শ্রেনীর পরীক্ষাও।

করোনা সংক্রমণ এড়াতে রাজ্যে আগেই একাধিক নিষেধাজ্ঞা জারি হয়েছে। তার মধ্যে ছিল স্কুল, কলেজ-সহ সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ। কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পর্কে কোনও নির্দেশিকা দেওয়া হয়নি। রাজ্যে বিদেশ থেকে আসা তিনজনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পরে, এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন-যাঁরা বাইরে থেকে আসছেন তাঁদের আলাদা রাখুন, আবেদন মুখ্যমন্ত্রীর

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...