Tuesday, May 19, 2026

জনতা কার্ফুতে সামিল শিলিগুড়ি

Date:

Share post:

জনতা কার্ফুর ব্যাপক প্রভাব পড়েছে শহর শিলিগুড়িতে। করোনা সংক্রমণ রোধে প্রধানমন্ত্রীর ডাকে রবিবার দেশজুড়ে জনতা কার্ফুর পালনের ডাকে সাড়া দিয়ে সামিল শিলিগুড়িবাসীও। রবিবার, সকাল থেকেই শহরের সব দোকান, বাজার বন্ধ। হিলকার্ট রোড থেকে বিধান রোড – বিভিন্ন মার্কেটের একই চিত্র। রাস্তায় গাড়ি চলাচল অন্যদিনের তুলনায় অনেক কম।কোনও বনধেও এত প্রভাব পড়ে না যতটা প্রভাব পড়েছে জনতা কার্ফুতে।

নিউ জলপাইগুড়ি স্টেশনেও যাত্রীসংখ্যা খুবই কম। দূরপাল্লার ট্রেন বাতিল হয়ে গিয়েছে। বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে রাজ্যেথ বাইরে থেকে আসা ট্রেন। কার্ফুর জন্য চা বাগানেও কাজ বন্ধ। শিলিগুড়ির টিকিয়াপাড়া এলাকায় অবশ্য ভিড়-জামায়াতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাড়া ক্রিকেটে মেতে ওঠেন স্থানীয় তরুণরা।
পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য শহরের বিভিন্ন জায়গায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...