Tuesday, May 19, 2026

করোনা সংক্রমণ ঠেকাতে সোমবার বিকেল থেকে লকডাউন থাকবে কলকাতা ও সবক’টি পুর শহর

Date:

Share post:

করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউনের পথেই হাঁটল রাজ্য প্রশাসন । রবিবার লকডাউন ঘোষণা হল রাজ্যের সবক’টি পুর শহরে। করোনা পরিস্থিতির মোকাবিলায় সোমবার বিকেল ৫টা থেকেই কার্যকরী হচ্ছে এই লকডাউন। আপাতত তা চালু থাকবে ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত। সে ক্ষেত্রে আপৎকালীন পরিষেবা বাদ দিয়ে বাকি সব কিছু বন্ধথাকবে রাজ্যের পুর শহরগুলিতে।
রবিবারই কেন্দ্রের তরফ থেকে কলকাতা-সহ দেশের ৭৫টি জেলা লকডাউনের পরামর্শ দেয় কেন্দ্র। ওই প্রস্তাবে আরও বলা হয়েছিল, রাজ্য সরকারগুলি চাইলে সেই লকডাউনের এলাকা বাড়াতে পারে। এর পরেই রবিবার নবান্ন থেকে কলকাতা-সহ রাজ্যের সব পুর শহরকে লকডাউন করার বিজ্ঞপ্তি জারি হয়েছে। লকডাউন চলাকালীন সব ধরনের অত্যাবশ্যকীয় পণ্য মিলবে বলে জানানো হয়েছে ।

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...