Sunday, April 26, 2026

সেল্ফ আইসোলেশনের মধ্যেই টেকনোলজি ব্যবহার করে করোনা সচেতনতা চালাচ্ছেন মিমি! কীভাবে জানেন?

Date:

Share post:

ডাইরেক্টর-প্রডিউসারের কথা রাখতেই ঝুঁকি নিয়ে লন্ডনে “বাজি” ছবির শ্যুটিং-এ গিয়েছিলেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। কিন্তু করোনার জেরে শেষ পর্যন্ত শ্যুটিং বাতিল হওয়ায় শহরে ফেরেন অভিনেত্রী। কলকাতা বিমানবন্দরে নেমেই তিনি জানিয়ে দেন, বাড়ি ফিরেই নিজেকে গৃহবন্দি করবেন। এমনকী, পরিবারের লোকেদের সঙ্গেও কয়েকটা দিন দেখা-সাক্ষাৎ করবেন না। যেমন কথা তেমন কাজ। কারও সঙ্গে দেখা করছেন না তিনি। নিজের প্রিয় পোষ্যদের থেকেও দূরে থাকছেন মিমি।

তবে মানুষের ভোটে নির্বাচিত সাংসদ মিমি। আর এই সঙ্কটজনক মুহূর্তে তাঁর সংসদীয় এলাকার মানুষদের পাশে সরাসরি থাকতে না পারার জন্য বড়ই মন খারাপ তাঁর। সেই কারণেই তিনি অন্য উপায় অবলম্বন করেছেন। করোনা নিয়ে যাদবপুর সংসদীয় এলাকার মানুষকে সচেতন করতে এবার টেকনোলজিকে হাতিয়ার করলেন মিমি। হোম কোয়ারেন্টাইন-এ থাকা যাদবপুরের তৃণমূল সাংসদ যাদবপুরের প্রতিটি বিধানসভা এলাকায় মাস্ক বিতরণ-এর কর্মসূচি নিয়েছেন। একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর ছবি সম্বলিত একটি সচেতনমূলক লিফলেট বিতরণ করা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। যেখানে করোনা মোকাবিলায় রাজ্য সরকার ও WHO-এর নির্দেশিকা মেনে চলার আর্জি জানানো হয়েছে।

এই কর্মসূচি প্রথম নেওয়া হয় সোনারপুর দক্ষিণ বিধানসভার অন্তর্গত সুভাষগ্রাম অঞ্চলে। সেখানে ৭০জন বাচ্চাকে মাস্ক, স্যানিটাইজার এবং সাবান বিতরণ করা হয়। মিমি লন্ডন থেকে কলকাতা ফেরার পরই তাঁর আপ্তসহায়ক অনির্বাণ ভট্টাচার্যকে নির্দেশ দিয়েছেন যেন প্রতিটি বিধানসভা এলাকায় এরকম কর্মসূচি নেওয়া হয়। তবে বড় অনুষ্ঠান বা বেশি ভিড়-জমায়েত করে কর্মসূচি পালন না করা হয়, তারও নির্দেশ দিয়েছেন সাংসদ। সেই নির্দেশ মেনেই তাঁর আপ্তসহায়ক স্থানীয় এলাকার গুটিকয়েক পার্টিকর্মীদের নিয়ে এই কর্মসূচি পালন করছেন। এবং গোটা প্রক্রিয়াটি ঘরে বসে আত্মসহায়ক-এর সঙ্গে মোবাইলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিচালিত করছেন মিমি নিজেই। সবাইকে সরকারি নির্দেশ পালনের অনুরোধ করছেন। সচেতন থাকতে বলছেন। সাবধানে থাকতে বলছেন। একইসঙ্গে আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।

মিমি নিজেও শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ রয়েছেন। এখনও পর্যন্ত কোনও সমস্যাই হয়নি তাঁর। তাই সেল্ফ আইসোলেশনের নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পর রাস্তায় নামবেন সাংসদ মিমি। সঙ্কট কাটাতে দাঁড়াবেন মানুষের পাশে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৪এপ্রিল একটি জনকল্যাণমূলক কর্মসূচির মধ্য দিয়ে প্রকাশ্যে আসতে চলেছেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী।

Related articles

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...

বিজেপির ভিডিও ফাঁস বলেই ডায়মন্ড হারবারে পুলিশে বদল! বিস্ফোরক অভিষেক, জ্ঞানেশ-শাহকে চ্যালেঞ্জ

বিজেপি প্রার্থীর সঙ্গে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে পুলিশ অবজারভারের গোপন বৈঠক! সেই ভিডিও ফাঁস করেছে তৃণমূল। তার ভিত্তিতে...

বিজেপি এলেই আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে: প্রচারে নিজের দিল্লির অভিজ্ঞতা জানালেন কেজরিওয়াল

স্বৈরাচারী বিজেপির প্রবল নির্মমতা যে রাজনৈতিক নেতারা দেখেছেন, তার মধ্যে অন্যতম দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ...