Monday, June 22, 2026

সঙ্কট মেটাতে বিধি মেনে ব্লাড ব্যাঙ্কেই রক্তদান

Date:

Share post:

করোনা সংক্রমণ রুখতে একদিকে যখন গৃহবন্দি শহর, রাজ্য তখন আর এক সঙ্কট দেখা দিয়েছে হাসপাতালগুলোতে। সেখানে মিলছে না রক্ত। কারণ, যে রক্তদান শিবির আয়োজন করা হয়, সেগুলি এই পরিস্থিতিতে করা সম্ভব হচ্ছিল না। এই সমস্যা মেটাতে এগিয়ে আসেন উত্তর কলকাতার তৃণমূলের যুব নেতা প্রিয়াঙ্ক পান্ডে। তিনি জানান, হঠাৎ করে কারও যদি প্রয়োজন হয়, তাহলে এই পরিস্থিতিতে রক্ত জোগাড় করা খুব সমস্যার। কারণ, সরকারি নির্দেশ মেনে মঙ্গলবার মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কে রক্তদান শিবিরের আয়োজন করেন তাঁরা। প্রথমে ব্লাড ব্যাংক এর তরফ থেকে জানানো হয়, কর্মী কম থাকার কারণে তাদের পক্ষে সামান্য অসুবিধা দেখা দিয়েছে। এর পাশাপাশি লকডাউনের ফলে রক্তদাতাদের ব্লাড ব্যাঙ্কে যেতেও সমস্যা দেখা যায়। তখন যুব তৃণমূল গাড়ির বন্দোবস্ত করে ভাগে ভাগে অল্প সংখ্যক রক্তদাতা ব্লাড ব্যাংকে নিয়ে গিয়ে শিবিরের আয়োজন করে।

বিধি মেনে এক মিটার করে দূরত্বে শয্যা পাতা হয়। তাছাড়া মাস্ক, গ্লাভস, পোশাক সবকিছুই নির্ধারিত ছিল। একজন রক্তদাতা রক্ত দিয়ে চলে যাওয়ার পরে সেই শয্যাটিকে আবার স্যানিটাইজ করে তারপর আর একজন রক্তদাতাকে সেখানে শোয়ানো হয়। মাইক বাজিয়ে প্রচারও করা হয়নি। মঙ্গলবারই নয় আগামী বেশ কয়েকদিন ধরে দফায় দফায় রক্তদাতাদের নিয়ে গিয়ে ব্লাড ব্যাঙ্কে রক্তদানের ব্যবস্থা করা হবে বলে জানান প্রিয়াঙ্ক পান্ডে। তিনি বলেন, 100 থেকে দেড়শো জন রক্তদান করবে বলে আশা তাঁদের।

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...