Saturday, June 27, 2026

দেশজুড়ে লকডাউন, তার মধ্যেই তেহরান থেকে ফিরলেন ২৭৭ জন

Date:

Share post:

লকডাউনের মধ্যেই আন্তর্জাতিক বিমান এখনও ভারতে নামছে৷ বুধবার সকালে তেহেরান থেকে ২৭৭ জন যাত্রী নিয়ে যোধপুরে ফিরল বিমান৷ তাঁদের প্রত্যেকেরই স্ক্রিনিং হয়েছে৷ মঙ্গলবার, রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশ জুড়ে লকডাউন ঘোষণা করেন। জানান, মঙ্গলবার রাত থেকে সব বিমান পরিষেবা বন্ধ হয়ে যাবে৷ কিন্তু বুধবার সকালেই তেহেরান থেকে যাত্রী নিয়ে যোধপুরে ফেরে বিমান৷ অধিকাংশ তীর্থযাত্রী, তাঁদের বাড়ি লাদাখে।

করোনাভাইরাসের সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে তেহেরান-সহ পুরো ইরানে৷ এখনও পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষ সেখানে আক্রান্ত৷ মৃত্যু হয়েছে দেড় হাজেরের বেশি মানুষের৷ তাদের মধ্যে লাদাখেরই তিন বাসিন্দা রয়েছেন বলে সূত্রের খবর৷ গত সপ্তাহে কেন্দ্রীয় সরকারের তরফেও জানানো হয়েছিল, ইরানে ২৫৫ জন ভারতীয় তীর্থযাত্রীর শরীরে COVID19 ভাইরাস পাওয়া গিয়েছে৷ কিন্তু এই পরিস্থিতিতে সেদেশ থেকে বিমানে করে যাত্রীদের ফিরিয়ে আনা কতটা যুক্তিযুক্ত হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
তবে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, বিমান থেকে নামার পরে প্রত্যেকের স্ক্রিনিং করে যোধপুরের মিলিটারি স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে৷ সেনাবাহিনী রাজস্থান স্ট্রেট মেডিক্যাল অথরিটির এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এই সব যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করছে৷ আপাতত সবাই কোয়ারেন্টাইনে থাকবেন বলে খবর পাওয়া গিয়েছে।

Related articles

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...