Wednesday, May 6, 2026

মমতার চিঠি পেয়েই বাংলার শ্রমিকদের পাশে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে

Date:

Share post:

আটকে পড়া বাঙালি শ্রমিকদের দিকে নজর দেওয়ার জন্য দেশের ১৮ জন মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই অনুরোধে সাড়া দিয়ে মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলে আটকে পড়া বাংলার শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা করলেন মহারাষ্ট্রের জোট সরকারের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে৷ টাকা-পয়সাহীন ওই শ্রমিকদের লকডাউন চলা পর্যন্ত মুম্বইয়ে থাকা এবং তিন বেলা খাদ্যের ব্যবস্থা করেছে মহারাষ্ট্র সরকার৷ মমতার অনুরোধপত্র পাওয়ার পরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে তাঁর পুত্র আদিত্য ঠাকরেকে নির্দেশ দেন, ওই শ্রমিকদের কাছে পৌঁছতে। আদিত্য চলে যান বান্দ্রার ভারতনগর এলাকায়৷ সেখানে মুর্শিদাবাদের শ্রমিকেরা আটকে রয়েছেন। তিনি বাঙালি শ্রমিকদের বলেন, আপাতত যে অস্থায়ী আস্তানাটিতে তাঁরা রয়েছেন, সেখানেই থেকে যেতে। চিন্তার কারণ নেই। তিন বেলা খাদ্য সরবরাহের ব্যবস্থাও করা হবে। উদ্ধবের আশ্বাসের পর তাঁদের কাছে পর্যাপ্ত চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, আনাজও পৌঁছে গিয়েছে৷ প্রায় ৭০০ বাঙালি শ্রমিক ওখানে আটকে রয়েছেন৷

Related articles

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...