Thursday, May 28, 2026

লাইভে এসে গালিগালাজ শ্রীলেখার, নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

দিনকয়েক আগে কুকুরকে খাওয়ানোর ছবি ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। তাতে প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এবার ফেসবুক লাইভে এসে গালিগালাজ করেন তিনি। পরে অবশ্য সেই লাইভ ভিডিও ফেসবুক অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দেন।

ঘটনার সূত্রপাত দিন দুয়েক আগে। অ্যাপার্টমেন্টের ১১ তলা থেকে জলন্ত সিগারেট নিচে ফেলা হয়। অভিযোগ, তা গিয়ে পড়ে একজনের পায়ে। এই নিয়ে বচসা হয় অ্যাপার্টমেন্টে। তাতেই চটে যান শ্রীলেখা। তার বক্তব্য ঘটনায় উত্যক্ত করা হয় তাকে। বৃহস্পতিবার রাত ৯টায় ফেসবুক লাইভে এসে কার্যত কান্নাকাটি করেন অভিনেত্রী। নোংরা কদর্য ভাষা ব্যবহার করেন সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে। এমনকী তিনি বলেন, “আমার হাত কতদূর আপনারা জানেন না।” সম্ভবত কোনও শুভানুধ্যায়ী -এর পরামর্শে পরে সেই ফেসবুক ভিডিও নিজের অ্যাকাউন্ট থেকে মুছে দেন। অভিনেত্রীর এহেন আচরণে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

Related articles

বিএসএফ-এর হাতে আরও জমি হস্তান্তর রাজ্যের: জানালেন মুখ্যমন্ত্রী

সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর...

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...

শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী: পরিচালক অনীক দত্তের অন্তিম যাত্রা বৃহস্পতিবার

দৃঢ়চেতা পরিচালক অনীক দত্তের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাউড শাখা।...

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...