Saturday, May 16, 2026

লকডাউনেতে হায়, মদ খাওয়ার কি উপায়

Date:

Share post:

গলাটা শুকিয়ে কাঠ। বুকের ভেতরটা কেমন যেন জ্বলে পুড়ে যাচ্ছে। বোতলবন্দী বুড়ো বুড়ো সাধু দেখা দিচ্ছে শয়নে স্বপনে। লকডাউন এর জেরে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ মদের দোকান। সমস্যায় জর্জরিত সূষরা রসিকদের দল। চেনা-পরিচিত মদের দোকানের মালিকদের কাছে কাতর আবেদন, “কিছু করুন প্লিজ”।যদিও চিকিৎসকরা মনে করছেন এই ঝটকায় যদি মদের অভ্যাস ছাড়িয়ে দেওয়া যায়, তাহলে মন্দ কি? যারা নিতান্তই সমস্যায় পড়বেন, যোগাযোগ করুন চিকিৎসকদের সঙ্গে। আবগারি দফতর বলছে এই মুহূর্তে মদের দোকান খোলার কোনো সম্ভাবনাই নেই। মদ তৈরির মূল উপাদান ‘র’ স্পিরিট মূলত আসে রাজস্থান, উত্তরপ্রদেশ-সহ কয়েকটি রাজ্য থেকে। সেখান থেকে এই স্পিরিট জোগানের খবর নেই। রাজ্যে মজুদ ‘র’ স্পিরিট এই মুহূর্তে ব্যবহার করা হচ্ছে স্যানিটাইজার তৈরীর কাজে। তবে এই মুহূর্তে সরকারকে নজর রাখতে হবে যেন বেআইনিভাবে তৈরি মদ বাজারে আসতে না পারে। তাহলে সমূহ বিপদের আশঙ্কা রয়েছে। বিষমদ খেয়ে বিপদে পড়তে পারেন বহু মানুষ ।

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...