Tuesday, March 3, 2026

ভাইরাস ছড়িয়ে দেওয়ার বার্তা ফেসবুকে পোস্ট করে গ্রেফতার বেঙ্গালুরুর ইনফোসিস কর্মী

Date:

Share post:

লকডাউনের সময় সোশ্যাল-ডিসট্যান্স বজায় রাখতে দেশবাসীকে ঘর-বন্দি থাকার আবেদন জানানো হয়েছে। ঠিক তখনই বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফেসবুকে পোস্ট করে জনগণের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন। ওই পোস্ট ছড়িয়ে পড়ামাত্রই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে তাড়ানো হয়েছে ইনফোসিস থেকে।

এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম মুজিব মহম্মদ। ২৫ বছরের মুজিব ফেসবুক পোস্টে লিখেছিলেন, “Let’s join hands, go out and sneeze with open mouth in public. Spread the virus.”
অর্থাৎ ‘‘আসুন হাত ধরে বাইরে বেরোই এবং প্রকাশ্যে খোলা মুখেই হাঁচি। ভাইরাস ছড়িয়ে দিন।’’

এই পোস্ট দেখেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। সিটি ক্রাইম ব্রাঞ্চ বেঙ্গালুরুর জয়েন্ট কমিশনার সন্দীপ পাতিল বলেছেন, ‘‘লোকজনকে হেঁচে ভাইরাস চড়িয়ে দিতে বলা ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর নাম মুজিব। তিনি একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করেন। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’’

বিষয়টি জানতে পেরেই মুজিবের বিরুদ্ধে তদন্ত শুরু করে ইনফোসিস। সেই তদন্তের পর তাঁকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি টুইট করে জানিয়েছে ইনফোসিস। টুইটে লেখা হয়েছে, ‘‘আমাদের কর্মীর সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে তদন্ত শেষ হয়েছে। এটা ভুলবশত করে ফেলা কাজ নয়৷ ওই কর্মীর সোশ্যাল মিডিয়া পোস্ট ইনফোসিসের সামাজিক দায়বদ্ধতা ও কোড অব কনডাক্টের পরিপন্থী। এ হেন কাজের জন্য জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। ওই কর্মীকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে।’’

কর্নাটকে ইতিমধ্যেই
করোনা- আক্রান্তের সংখ্যা ৬৪ হয়েছে। ৩ জনের মৃত্যুও হয়েছে৷

spot_img

Related articles

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...

ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরাইল যুদ্ধ (Iran- Israel War)। তারপর থেকেই কার্যত সমস্যা সম্মুখীন হয়েছে বিশ্বের বহু...