Wednesday, May 6, 2026

নেকনজরে আসতে গিয়ে ফাঁসলেন জাভড়েকর, রামায়ণ দেখার ছবি টুইট করে মুছতে হল পোস্ট

Date:

Share post:

সব সময় নাটক করলে এমনই হয়৷

করোনায় কাঁপছে গোটা দেশ। লকডাউনের জেরে স্তব্ধ জনজীবন, নাকাল হচ্ছেন দেশবাসী৷

ঠিক এই পরিস্থিতিতে শনিবার নিশ্চিন্তে বাড়িতে বসে ‘রামায়ণ’ দেখছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। দেশের এই সংকটকালে যে কেন্দ্রীয়মন্ত্রী বাড়িতে নিশ্চিন্তে টিভিতে বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে বসেন, তাকে আর যাই হোক দায়িত্ববোধসম্পন্ন বলা যায় না৷ তবুও তিনি মন্ত্রী ৷

কিন্তু তিনি এভাবে বেইজ্জত হতেন না৷ তাঁর তখন সম্ভবত মনে হলো, ‘এই যে আমি রামায়ণ দেখছি, সেই ছবিটা যদি টুইট করি, তাহলে ভক্তরা তাঁকে মাথায় তুলে নাচবে৷
যেমন ভাবা তেমন কাজ৷ করলেন টুইট৷ জাভড়েকর
লিখলেন, ‘‘আমি রামায়ণ দেখছি, আপনারা কী দেখছেন?’’ সঙ্গে গদগদ মুখের ছবি, সকালে বাড়ির সোফায় বসে সেই ‘রামায়ণ’ দেখছেন ভক্ত জাভড়েকর৷

অতিরিক্ত স্মার্টনেস দেখিয়ে ছবিসহ টুইট তো করলেন, তারপর কী হলো ?

ওই ছবি সামনে আসতেই জাভড়েকরকে ধুইয়ে দিলেন নেটিজেনদের সিংহভাগ৷ জোয়ারের মতো প্রশ্ন আছড়ে পড়লো সেই টুইটে৷ কেউ লিখলেন, “আচমকা লকডাউন ঘোষণা করায়, সাধারণ মানুষের জীবনযাত্রা যখন বিপর্যস্ত হতে বসেছে, তখন আপনি বাড়িতে বসে নিশ্চিন্ত হয়ে রামায়ণ দেখছেন কী ভাবে?”
রাজীব জৈন নামে আর একজন লেখেন, ‘‘না খেতে পেয়ে ১১ বছরের রাহুল মুসাহরের মৃত্যু হয়েছে। ঠিক আছে। চলুন রামায়ণ দেখি জাভড়েকর।’’

তবে সবাইকে ছাপিয়ে গেলেন নিশান্ত ঝা নামে এক ব্যক্তি৷ তিনি টুইটারে লেখেন, ‘‘না খেয়ে ঘুমোতে হচ্ছে আমাকে। আপনার লজ্জা হওয়া উচিত জাভড়েকর।’’

এরপর কী করলেন মন্ত্রীমশাই ?
ভক্তদের কাছে হিরো হওয়ার সাধ ততক্ষণে মিটে গিয়েছে৷ যে ভাবে ট্রোলড হলেন, তাতে ছবিটি মুছে দিতে বাধ্য হলেন জাভড়েকর।
এমন কাজ এদিন অসংখ্য স্বঘোষিত ভক্তরাও করেছেন, কিন্তু এরা এতটাই চুনোপুঁটি যে নাগরিকরা তাদের উপেক্ষাই করেছেন৷

Related articles

রাজ্যে শান্তি ফেরানোর দাবি: মহাকরণে বিজেপি রাজ্য সভাপতি শমীক, পর্যবেক্ষক সুনীল

বাংলার নির্বাচন মানেই যে অশান্তির পরিবেশ তৈরি হওয়া, তা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।...

অবনমন বন্ধ না করলে আইনি পদক্ষেপ, AIFF-কে চিঠি মহমেডানের

অস্বাভাবিক ও সংক্ষিপ্ত মরশুমে অবনমন চালু করা অন্যায় এবং খেলাধুলার ন্যায্যতার বিরুদ্ধে! এই মর্মে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে...

শুভেন্দুর সঙ্গে দুই ডেপুটি, তাঁরা কারা?

উত্তরপ্রদেশ বিহার বা মহারাষ্ট্র মডেলেই বাংলায় মন্ত্রিসভা গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। অর্থাৎ মুখ্যমন্ত্রী (Chief Minister)...

পঁচিশে বৈশাখ বিগ্রেডে শপথ, মোদি-শাহসহ থাকবেন ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী: নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শমীকের

সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে এবার সরকার গঠন করবে বিজেপি (BJP)। এখন প্রশ্ন কবে, কোথায়, কখন শপথগ্রহণ? মুখ্যমন্ত্রীই বা...