Monday, June 22, 2026

করোনা আক্রান্তের সংখ্যা হাজারের কাছে, দরজায় কড়া নাড়ছে স্টেজ থ্রি !

Date:

Share post:

শনিবার দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০০ ছাড়িয়ে ৯৮৭ তে পৌঁছিয়েছে৷ রবিবার সকাল ৮ টা পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্ত ৯৮৭৷ আরও বহু লোক আইসোলেশনে ভর্তি৷ ফলে সংখ্যাটা আরও বাড়ারই আশঙ্কা৷
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানানো হয়েছে , এখনও স্টেজ থ্রি-তে যায়নি ভারতে করোনা সংক্রমণ৷ যদিও বিদেশ সফর না করা সত্ত্বেও বেশ কয়েকজনের শরীরে করোনা ভাইরাসের হদিশ মিলেছে৷ অনেকেই অভিযোগ করছেন, পরিকাঠামোর অভাবে বেশি আক্রান্তের পরীক্ষা করতে পারছে না কেন্দ্র৷ যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ও আইসিএমআর-এর দাবি, ভারতে পরীক্ষার সংখ্যা বাড়ছে৷

 

কেরলে ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ১৬৫ ছুঁয়ে ফেলেছে৷ শনিবারও তিরুঅনন্তপুরমে ২ জন, কোল্লাম, মালাপ্পুরম, কাসারাগড ও পলাক্কড়ে যথাক্রমে ১ করে করোনা আক্রান্তের খোঁজ মিলেছে৷
করোনায় জরুরি ত্রাণের জন্য একটি তহবিল তৈরি করেছে প্রধানমন্ত্রীর দফতর৷ এই তহবিলের কথা ঘোষণা করেছেন খোদ নরেন্দ্র মোদি৷ যে কেউ ওই তহবিলে অর্থ সাহায্য করতে পারেন৷
সংক্রমণের আশঙ্কায় ইতিমধ্যেই দিল্লির তিহাড় জেল থেকে ৩৫৬ জন বন্দিকে ৪৫ দিনের অন্তর্বর্তী জামিনে এবং ৬৩ জন বন্দিকে ৮ সপ্তাহের প্যারোলে ছেড়ে দেওয়া হয়েছে । উত্তরপ্রদেশ সরকারও ৮ সপ্তাহের প্যারোলে মুক্তি দিয়েছে ১১ হাজার বন্দিকে।

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...