Thursday, May 7, 2026

করোনা মোকাবিলায় রাজনীতির ঊর্ধ্বে গিয়ে উদাহরণ তৈরি করেছেন মোদি-মমতা, টুইট রাজ্যপালের

Date:

Share post:

মানব সভ্যতার বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছর মারণ ভাইরাস কোভিড-১৯। করোনার কোপে পড়ে বিশ্বব্যাপী মৃত্যু মিছিল অব্যাহত। বাদ পড়েনি ভারতও। সরকারের নির্দেশে একদিকে যেমন লকডাউন চলছে, অন্যদিকে ঢেলে সাজানো হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। আর এই কাজে কেন্দ্র-রাজ্য সমন্বয় রেখে লড়াই চালাচ্ছে। যার প্রশংসা করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়।

আজ রবিবার সকালে টুইট করে রাজ্যপাল জানান, রাজ্য এবং কেন্দ্র যেভাবে করোনা মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে তা প্রশংসনীয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে উদাহরণ তৈরি করেছেন। রাজ্যকে ১০ হাজার করোনা পরীক্ষার সামগ্রী পাঠিয়েছে কেন্দ্র। সবাই মিলে এই লড়াই জিততে হবে।

কিছুদিন আগেও করোনায় কেন্দ্রের অসহযোগিতা নিয়ে প্রায়শই উষ্মা প্রকাশ করতে দেখা গিয়েছে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে, লকডাউনের পর থেকে কেন্দ্র এবং রাজ্যের সম্বন্বয়ে করোনা মোকাবিলায় কোনও ত্রুটি রাখছে না প্রশাসন। এই সময় আরও একবার রাজনৈতিক উর্ধ্বে থেকে লড়াই চালানোর আহ্বান জানালেন রাজ্যপাল।

Related articles

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...

বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, তদন্ত শুরু পুলিশের

বুধবার মধ্যরাতে যখন উত্তর ২৪ বরগুনার মধ্যমগ্রামে বিদায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের ঘটনায় উত্তেজনা বাড়ছে,...

শুভেন্দুর আপ্তসহায়ক খুন: নম্বর প্লেট বদলে আততায়ীদের গাড়ি ব্যবহার, দাবি ডিজির

ভাড়াটে খুনি দিয়ে খুন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে, এমনটাই আশঙ্কা পুলিশের প্রাথমিক তদন্তে। একটি...