Monday, May 18, 2026

ফ্ল্যাট খালি না করায় ধর্ষণের হুমকি ভুবনেশ্বরের এক চিকিৎসককে

Date:

Share post:

লজ্জা এবং লজ্জা৷

সরকারি ফতোয়া বা মানবিক আবেদন, কোনও কিছুকেই এরা পরোয়া করেন না৷ এই ভয়ঙ্কর সংকটকালেও এ ধরনের মানুষের মানসিকতার কোনও বদল হয়নি৷

ফ্ল্যাট খালি করার জন্য হুমকি দেওয়া শুরু হয়েছিলো দিন সাতেক আগেই৷ ফ্ল্যাট না ছাড়ায় এবার ধর্ষণের হুমকি শুনতে হলো ভুবনেশ্বরের এইমস হাসপাতালে কর্মরত এক জুনিয়র চিকিৎসককে৷ অভিযোগ উঠল এক হাউসিং সোসাইটির কর্তা ব্যক্তির বিরুদ্ধে। ওই চিকিৎসকের থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কেই এই কাজ বলে জানিয়েছে পুলিশ। চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে রবিবার মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশে করা অভিযোগে ওই মহিলা চিকিৎসক জানিয়েছেন, তাঁকে গত ১ সপ্তাহ ধরে ফ্ল্যাট খালি করার জন্য চাপ দেওয়া হচ্ছিল। তিনি বলেছেন, ‘‘খণ্ডগিরি এলাকায় আমরা বেশ কয়েক বছর ধরে বসবাস করছি। কিন্তু সেই কর্তা ব্যক্তি, তাঁর স্ত্রী ও দুই ছেলে ফ্ল্যাট খালি করার জন্য চাপ দিচ্ছিলেন। সারা দেশ যখন এই পেশাকে পরিত্রাণ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছে, তখন ওঁরা আমাকে বলছেন, আমার জন্য নাকি সোসাইটিতে করোনাভাইরাস ছড়াবে। রবিবার ধর্ষণের হুমকি পাওয়ার পর আমি পুলিশের দ্বারস্থ হই।’’

তিনি যে এই মুহুর্তে করোনাভাইরাস রোগীর চিকিৎসার সঙ্গে যুক্ত নন, সে কথাও জানিয়েছেন পুলিশকে। সোসাইটির অন্য পরিবারও একই হুমকি দিচ্ছে৷ তাঁদের কোনও সাহায্য করছে না, সে কথাও পুলিশকে জানিয়েছেন তিনি।
পুলিশ জানিয়েছে, এই বিষয় নিয়ে হাউসিং সোসাইটির তরফে এই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কর্তা ব্যক্তিকে হেনস্থার অভিযোগ এনে ওই চিকিৎসকের পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সোসাইটির পক্ষ থেকে। যদিও এ বিষয়ে সোসাইটির তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি। অ্যাডিশনাল কমিশনার অব পুলিশ অনুপকুমার সাহু এ বিষয়ে বলেছেন, ‘‘সোসাইটির কর্তা ব্যক্তির বিরুদ্ধে আমরা মামলা দায়ের করেছি। অভিযোগ তদন্ত করে দেখছি।’’

Related articles

‘ফাইন আর্টসে’র নান্দনিক ‘প্রত্যাবর্তন’: সিনেমাপাড়া বাঁচুক, বার্তা রূপা-রুদ্রনীলের

নতুন সরকারের হাত ধরে নতুন অধ্যায়ের অপেক্ষায় টলিপাড়া। তারই সূচনা হল রবিবারের নন্দনে। নতুন করে মুক্তি পেল ‘অ্যাকাডেমি...

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...