Wednesday, June 24, 2026

দোকান খুলতেই মিষ্টি কিনতে লম্বা লাইন জেলায় জেলায়

Date:

Share post:

ভোজন রসিক, মিষ্টান্ন প্রিয় বাঙালির বেশ কঠিন অবস্থা। খাবার সংগ্রহ করতে বেশ বেগ পেতে হচ্ছে। যা পাওয়া যাচ্ছে তা দিয়ে সংযতভাবে উদরপূর্তি করতে হচ্ছে। তার উপর বন্ধ মিষ্টির দোকান। এহেন পরিস্থিতিতে সোমবার আশার কথা শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে চার ঘণ্টা মিষ্টির দোকান খোলা রাখার নির্দেশ দিয়েছিলেন তিনি। আর এই নির্দেশ পাওয়ার পর মঙ্গলবার বেলা বারোটা বাজতে না বাজতেই রাজ্যের বিভিন্ন জেলায় মিষ্টির দোকানের সামনে জড়ো হন ক্রেতারা।

হুগলির চন্দননগর চুঁচুড়া কোন্নগর সহ বিভিন্ন জায়গার মিষ্টির দোকানে পছন্দের সন্দেশ, রসগোল্লা, দই কেনার জন্য লম্বা লাইন নজরে পড়ে।
একই চিত্র উত্তর ২৪ পরগনায়। সোদপুর থেকে বারাসত সব জায়গাতেই ক্রেতারা বারোটা বাজতে না বাজতেই হাজির হন। বিকিকিনির চিত্রটা দেখে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে মিষ্টান্ন ব্যবসায়ীদের। আশায় বুক বেঁধেছেন দুধ ব্যবসায়ীরাও। কিন্তু এই ভিড় বিপদ ডেকে আনবে কি না এই কথাই এখন ভাবাচ্ছে বিশেষজ্ঞদের।

Related articles

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...