Sunday, May 17, 2026

নিজামুদ্দিন ফেরত লোকগুলোর থেকেই করোনার খরচ তুলুন মুখ্যমন্ত্রী, দাবি লকেটের

Date:

Share post:

যখন করোনাভাইরাসের জন্য গোটা বিশ্বজুড়ে মৃত্যু মিছিল চলছে, তখন দিল্লির নিজামুদ্দিনে লকডাউনের মধ্যেই ২০ হাজার লোক নিয়ে কীভাবে একটা ধর্ম সম্মেলন চলতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

এদিন তিনি বলেন, নিজামুদ্দিনের ধর্ম সম্মেলনে যারা যোগ দিয়েছিল তাদের মধ্যে থাকে যদি সংক্রমণ ছড়িয়ে পড়ে তাহলে এটা ইতিহাস তৈরি হয়ে যাবে। এই মানুষগুলো সরকারকে মানছে না। প্রধানমন্ত্রীকে মানছে না। এরা কি দেশের বাইরে?

এরপরই লকেট বলেন, যখন গোটা বিশ্ব করোনার বিরুদ্ধে লড়ছে, তখন কীভাবে এমন একটা ধর্ম সম্মেলন হতে পারে। যেখানে মক্কা বন্ধ হয়ে গিয়েছে, ভ্যাটিকান সিটি বন্ধ হয়ে গিয়েছে, সেখানে নিজামউদ্দিন কেন বন্ধ হল না?

প্রসঙ্গত, দিল্লির নিজামুদ্দিনের সেই ধর্ম সম্মেলনে এই রাজ্য থেকেও অনেক মানুষ অংশ নিয়েছিলেন। লকেটের দাবি, মুখ্যমন্ত্রীর অবিলম্বে রাজনীতি বন্ধ করে ওই লোকগুলোকে খুঁজে বের করে কোয়ারেন্টাইনে পাঠানো উচিত। শুধু তাই নয়, সেইসব মানুষগুলোর উপযুক্ত শাস্তি দিক মুখ্যমন্ত্রী। তাদের জন্য অন্য কারোও মধ্যে যদি করোনা সংক্রমণ হয়ে থাকে, তাহলে এই নিজামুদ্দিন ফেরত লোকগুলো যেন সেই চিকিৎসার খরচ বহন করে।

দেখুন ভিডিও…

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...