Sunday, May 17, 2026

BREAKING: ধাপায় হচ্ছে না করোনায় মৃতের শেষকৃত্য, নিয়ে যাওয়া হলো নিমতলায়

Date:

Share post:

করোনা সংক্রমণে মৃতদেহ আসতেই স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ-প্রতিরোধ-প্রতিবাদ। আর তার জেরে কলকাতা পুরসভার ধাপা শ্মশানে হল না করোনা আক্রান্ত হয়ে মৃত বেলঘরিয়ার বাসিন্দার শেষকৃত্য।

আজ, বুধবার সন্ধ্যায় দেহ ধাপা শ্মশানে পৌঁছলে বাধা দেন স্থানীয়রা। তাঁদের দাবি, এখানে ওই ব্যক্তিকে দাহ হলে ভাইরাসে আক্রান্ত হবেন তাঁরাও। প্রশাসনের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা হলেও লাভ হয়নি। পরে মেয়র ফিরহাদ হাকিম জানান, দেহটি নিমতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই সৎকার হবে।

প্রসঙ্গত, এর আগে রাজ্যে প্রথম করোনায় মৃত দমদমের প্রৌঢ়কে পর নিমতলা শ্মশানে দাহ করতে গেলে সেদিন রাতে স্থানীয়রা আটকে দেন। শুরু হয় ধুন্ধুমার। দীর্ঘ প্রায় ৩-৪ ঘন্টা তাঁর শেষকৃত্য হয়। তারপরেই করোনা আক্রান্তদের শেষকৃত্য ধাপার মাঠে হবে বলে সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা। কিন্তু ধাপায় বাধা পেয়ে ফের সেই নিমতলাতেই নিয়ে যাওয়া হলো নয়াবাদের পৌঢ়কে।

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...