Thursday, May 14, 2026

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম, করোনার ঝাঁজে বাতিল উইম্বলডন

Date:

Share post:

বিশ্বব্যাপী করোনা সংক্রমণের জেরে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ক্রীড়া আসর অলিম্পিক পিছিয়ে গেছে এক বছর। পিছিয়ে গেছে ইউরো চ্যাম্পিয়নশিপ, কোপা আমেরিকার মতো ফুটবলের বড় আসর। নরখাদক কোভিড-১৯ ভাইরাস একটা মানব সভ্যতাকে ধ্বংসের খেলায় মেতেছে। আর এই করোনা মোকাবিলায় দুনিয়া জুড়ে চলছে লকডাউন। যাতে গোষ্ঠী সংক্রমণ ছড়িয়ে না পড়ে।

সব মিলিয়ে এই সঙ্কটপূর্ণ কঠিন সময়ে খুব স্বাভাবিকভাবেই খেলাধুলা গৌণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। খেলাধুলার সব আসর করোনার আক্রমণে যখন থমকে গেছে, তখন টেনিসের “বিশ্বকাপ” উইম্বলডনই বা হয় কি করে! আগামী ২৯ জুন থেকে লন্ডনে শুরু হতে চলা টেনিসের সবচেয়ে ঐতিহ্যবাহী টুর্নামেন্টটি অবশেষে বাতিলই হয়ে গেল। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম টেনিস দুনিয়া যার সাক্ষী হতে চলেছে।

উইম্বলডন আয়োজকেরা এর আগে দর্শকশূন্য অবস্থায় টুর্নামেন্ট করা যায় কিনা, এমন একটা সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিল। কিন্তু বিপক্ষেই সিংহভাগ মতামত এসেছে। এবং শেষ পর্যন্ত এ বছরের জন্য তা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...