Sunday, June 14, 2026

কিশোর কুমারের কালজয়ী গান গেয়ে লকডাউনে সচেতনতার বার্তা পুলিশ আধিকারিকের

Date:

Share post:

করোনা সংক্রমণ রুখতে দেশ জুড়ে লকডাউনকে সফল করতে পুলিশকে নরম-গরম হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লকডাউনের প্রথম দিন থেকেই আইন মানাতে কখনও লাঠি তুলেছে পুলিশ, কখনও বা বুঝিয়েছে করোনার ভয়াবহতা সম্পর্কে। কিন্তু এবার বীরভূমে একেবারে অন্য রূপে দেখা গেল পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিককে। বর্তমান পরিস্থিতিতে বেশিরভাগ মানুষ সরকারি নির্দেশ মেনে চললেও গুটিকয়েক অতি উৎসাহী মানুষ এসবকে তুচ্ছ মনে করে বেরিয়ে পড়ছেন বাড়ির বাইরে নানা অজুহাতে। এমনকী তাঁরা সামাজিক দূরত্ব পর্যন্ত মেনে চলতে নারাজ। সেই সব মানুষকে বোঝানোর জন্য কিশোর কুমারের এই কালজয়ী গান হাতিয়ার করলেন রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক সৌমজিৎ বড়ুয়া।
“আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো…।” এই গান নিয়ে বুধবার তিনি পুলিশের একটি গাড়িতে মাইক লাগিয়ে রামপুরহাট, তারাপীঠ বিভিন্ন জায়গার মোড়ে মোড়ে পৌঁছে যান। যান রেশনের দোকান, মুদিখানা যেখানে মানুষের ভিড় হওয়ার সম্ভাবনা বেশি। আর সেই সব জায়গাতেই তিনি গান গেয়ে তাঁদের সচেতন করার পথ বেছে নিলেন। অবশ্য গান শেষে জানিয়ে দেন, তাঁর গানের গলা অতটা ভালো নয়, সচেতন করার জন্য বিকল্প পথ বেছে নেওয়া। তবে তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বীরভূমবাসী।

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...