Thursday, May 14, 2026

করোনা মোকাবিলায় নিঃশব্দে মমতার ত্রাণ তহবিলে ৬ মাসের পেনশন তুলে দিলেন বুদ্ধ

Date:

Share post:

শরীর একেবারে ভালো নেই তাঁর। অসুস্থ শরীর নিয়ে দীর্ঘদিন গৃহবন্দি। শোনা যায়, চোখেও এখন খুব একটা ভালো দেখতে পান না। তবে খারাপ থাকলেও রাজ্যের ভালোমন্দ-এর খবর এখনও রাখেন।

বাড়িতে শুয়েই তাই রাজ্যে করোনার প্রকোপে নজর আছে তাঁর। এই সঙ্কটকালে রাজ্যবাসীর জন্য কিছু করতে চান তিনিও। তাই এবার নিজের ৬ মাসের পেনশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করোনা মোকাবিলায় তৈরি ত্রাণ তহবিলে তুলে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এবং গোটাটাই করলেন নিঃশব্দে। বুদ্ধবাবুর পরিবারও এই নিয়ে প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি।

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...